News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ-শুনানি : ‘টোটাল শাটডাউন’-এর প্রভাব নেই অসম-সহ উত্তরপূর্বের বিশ্ববিদ্যালয়গুলিতে
Image

সিএএ-শুনানি : ‘টোটাল শাটডাউন’-এর প্রভাব নেই অসম-সহ উত্তরপূর্বের বিশ্ববিদ্যালয়গুলিতে

গুয়াহাটি, ২২ জানুয়ারি (হি.স.) : দেশের সর্বোচ্চ আদালতে নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর পক্ষে ও বিরুদ্ধে দাখিলকৃত আবেদনগুলোর ওপর প্রাথমিক শুনানি গ্রহণ হয়েছে আজ বুধবার। আজকের শুনানি গ্রহণের দিন সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে আজ অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের সকল বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম অচল করতে ‘টোটাল শাটডাউন’-এর ডাক দিয়েছিল এই আইনের বিরুদ্ধাচরণকারী ছাত্রসমাজ। কিন্তু ছাত্র সমাজ আহূত ‘টোটাল শাটডাউন’-এর কোনও প্রভাব পড়েনি দশটি বিশ্ববিদ্যালয় ছাড়া। তবে যেগুলোতে প্রভাব পড়েছে সেগুলোতে কেবল ছাত্রদের ক্লাস বয়কট ছাড়া বাকি সব কাজকর্ম স্বাভাবিক ছন্দে সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিরুদ্ধাচরণকারী ছাত্রদের দাবি, নাগরিকত্ব (সংশোধিত) আইন-এর বৈধতার প্ৰশ্নে সৰ্বোচ্চ আদালতে দাখিলকৃত আবেদনগুলোর শুনানি শেষে একে যদি যথাযত বলে রায় দেওয়া হয়, তা-হলে এর বলে জাতি ধ্বংস হয়ে যাবে। এই ধারণা করে এর প্রতিবাদে উত্তর-পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্ৰসমাজ এই অঞ্চলের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্ত সকল মহাবিদ্যালয়ের যাবতীয় পঠনপাঠন, কাজকর্ম ‘টোটাল শাটডাউন’ অৰ্থাৎ ‘সম্পূৰ্ণ বন্ধ’ রাখার ডাক দিয়েছিল উত্তর-পূৰ্বাঞ্চল বিশ্ববিদ্যালয় ছাত্ৰসমাজ। তারা আশা ব্যক্ত করে বলেছে, উত্তর-পূৰ্বাঞ্চলের খিলঞ্জিয়া (ভূমিপুত্র) জনসাধারণের ওপর ‘সিএএ’-র ধ্বংসাত্মক প্ৰভাব পড়বে বলে যে দাবি করা হচ্ছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে সুপ্রিমকোর্ট।

আজ অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, কটন বিশ্ববিদ্যালয়, ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়, তেজপুর বিশ্ববিদ্যালয় (সেন্ট্রাল ইউনিভার্সিটি), অসম মহিলা বিশ্ববিদ্যালয়, অসম কৃষি বিশ্ববিদ্যালয়, মেঘালয়ের শিলঙে অবস্থিত নৰ্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি,  নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়, অরুণাচল প্রদেশে অবস্থিত রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় এবং নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজি (নেরিস্ট) ছাড়া আর কোনও বিশ্ববিদ্যালয়ে আহূত সম্পূর্ণ বন্ধের প্রভাব পড়েনি। তবে এগুলোতে পঠনপাঠন ছাড়া বাকি সব কাজকর্ম স্বাভাবিক ছিল বলে খবর পাওয়া গেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top