News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় প্রতিটি স্তরের মানুষ একজোট হয়ে রাজ্যের উন্নয়নে ব্রতী হয়েছেন : রাজ্যপাল
Image

ত্রিপুরায় প্রতিটি স্তরের মানুষ একজোট হয়ে রাজ্যের উন্নয়নে ব্রতী হয়েছেন : রাজ্যপাল

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরার প্রতিটি স্তরের মানুষ একজোট হয়ে রাজ্যের উন্নয়নে ব্রতী হয়েছেন। পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে এভাবেই ত্রিপুরাবাসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাজ্যপাল রমেশ বৈস। তাঁর কথায়, ত্রিপুরার বিকাশযাত্রা একটি মজবুত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভিত্তি করে এগিয়ে চলেছে।

মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হল-এ রাজ্যভিত্তিক ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে৷ তথ্য ও সংস্কৃতি দফতর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল রমেশ বৈস বলেন, স্বাধীনতার সময় বিভিন্ন রাজন্যশাসিত রাজ্যগুলিকে ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছিল৷ ১৯৫৬ সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে৷ পরবর্তী সময়ে উত্তরপূর্ব এলাকাসমূহ পুনর্গঠন আইন, ১৯৭১ অনুসারে ১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে৷ এর মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের একটি অধ্যায়ের সমাপ্তি হয়, বলেন রাজ্যপাল৷

বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল বৈস আরও বলেন, প্রতিটি স্তরের সাধারণ মানুষ একজোট হয়ে রাজ্যের উন্নয়নে ব্রতী হয়েছেন৷ বহুপক্ষীয় প্রয়াসের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে একেবারে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরার বিকাশযাত্রা একটি মজবুত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভিত্তি করে এগিয়ে চলছে৷ বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মাছচাষ, পানীয়জলের ব্যবস্থা, বৈদ্যুতিকরণ, সড়ক ব্যবস্থার উন্নয়ন, জলসেচ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে৷ তিনি বলেন, নেশামুক্ত, সুশাসিত, পর্যটনবান্ধব, স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা, ডিজিটাল, উন্নত পরিকাঠামো সম্পন্ন, শিক্ষিত, সুস্বাস্থ্য সম্পন্ন রাজ্য গড়ার লক্ষ্যে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে চলছে নতুন সরকার৷ তাঁর পরামর্শ, রাজ্যকে নিজের বলে মানতে হবে৷ তখনই রাজ্যের প্রতিটি বিষয় আমরা অন্তর থেকে অনুভব করতে পারব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top