নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল। এলাহাবাদ হেরিটেজ সোসাইটি একটি পিটিশন দায়ের করেছে। গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এলাহাবাদের নাম প্রয়াগরাজের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। পিটিশনে ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ এ এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়, যেখানে এলাহাবাদ নাম বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছিল, শহরের নাম পরিবর্তন জনস্বার্থের ক্ষতি হয় না। হাইকোর্ট বলেছিল, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং এতে হস্তক্ষেপ করতে পারে না। আবেদনে বলা হয়েছে, এলাহাবাদ নামটি শহরের সাথে চারশো বছরেরও বেশি সময় ধরে জড়িত। এই নামটি কেবল কোনও জায়গার নাম নয়, এটি শহরের পরিচয়। আবেদনে বলা হয়েছে, এ ধরনের নাম পরিবর্তন জীবিত সাংস্কৃতির উপর আক্রমণ। সংশ্লিষ্ট নির্বাহী সংস্থা নির্ধারিত নিয়ম প্রক্রিয়া অনুসরণ না করে নাম পরিবর্তন করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিল।
এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারকে শীর্ষ আদালতের নোটিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















