News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারকে শীর্ষ আদালতের নোটিশ

এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারকে শীর্ষ আদালতের নোটিশ

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : এলাহাবাদের নাম পরিবর্তনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল। এলাহাবাদ হেরিটেজ সোসাইটি একটি পিটিশন দায়ের করেছে। গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এলাহাবাদের নাম প্রয়াগরাজের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদনের শুনানি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। পিটিশনে ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ এ এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়, যেখানে এলাহাবাদ নাম বদলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছিল, শহরের নাম পরিবর্তন জনস্বার্থের ক্ষতি হয় না। হাইকোর্ট বলেছিল, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং এতে হস্তক্ষেপ করতে পারে না। আবেদনে বলা হয়েছে, এলাহাবাদ নামটি শহরের সাথে চারশো বছরেরও বেশি সময় ধরে জড়িত। এই নামটি কেবল কোনও জায়গার নাম নয়, এটি শহরের পরিচয়। আবেদনে বলা হয়েছে, এ ধরনের নাম পরিবর্তন জীবিত সাংস্কৃতির উপর আক্রমণ। সংশ্লিষ্ট নির্বাহী সংস্থা নির্ধারিত নিয়ম প্রক্রিয়া অনুসরণ না করে নাম পরিবর্তন করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে উত্তরপ্রদেশ সরকার এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করেছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top