News Flash

  • Home
  • Uncategorized
  • তীর্থমুখে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন, ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য নজির তীর্থমুখ মেলা : মুখ্যমন্ত্রী
Image

তীর্থমুখে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন, ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য নজির তীর্থমুখ মেলা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ মুখ্যমী বিপ্লব কুমার দেব আজ তীর্থমুখে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন৷ দুইদিনব্যাপী এই মেলা রাইমা-সাইমা নদীর পূণ্য সঙ্গমস্থল তীর্থমুখে শুরু হয়েছে৷ মেলার উদ্বোধন করে মুখ্যমী রাজ্যবাসীর সুুখ ও সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি কামনা করেন৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য নজির তীর্থমুখ মেলা৷ আদিকাল থেকে জাতি জনজাতির মিশ্র সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে আসছে এই মেলা৷ তবে কবে থেকে এই মেলা শুরু হয়েছিল তা আজও অজানা৷ তিনি আরও বলেন যে ইংরেজরা ২০০ বছর এবং মোঘলরা ৬০০ বছর ভারতে শাসনকার্য চালানোর সময় ভারতের সংস্কৃতিকে নষ্ট করার চক্রান্ত করেও ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে নষ্ট করতে পারেনি৷ তাই এই সংস্কৃতি আজও স্বমহিমায় বহমান৷ তীর্থমুখ মেলায় লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম এর উজ্জল প্রমাণ৷ তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের উন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ বর্তমান সরকারের শাসনকালে রাজ্যের জনজাতিদের শিক্ষার উন্নয়নে ১৮টি একলব্য মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ ডি সিকে অধিক ক্ষমতায়ণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের কাছে পর্যটন স্থলগুলিকে আরও আকর্ষনীয় করার লক্ষ্যে নারকেলকুঞ্জকে অত্যাধুনিক সুুবিধাযুক্ত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ খুব সহসাই তা বাস্তবায়িত হবে৷ তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আগরতলা বিমান বন্দরের নাম রাখা হয়েছে৷ কারণ বীর বিক্রম মাণিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার অন্যতম রূপকার৷ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার তাঁর জন্ম দিনকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছে এবং গড়িয়া পূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিনের পরিবর্তে দুইদিন করা হয়েছে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের জলসম্পদ দপ্তরের মন্ত্রী মহেন্দ্র সিং৷ তিনি তাঁর ভাষণে বলেন, তীর্থমুখ মেলায় উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত সৌভাগ্যবান৷ কারণ তিনি রাম এবং কৃষ্ণের ভূমি থেকে এসেছেন৷ এখানে তীর্থমুখ মেলায় এসে লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম দেখে তিনি আপ্লত৷ তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন৷ এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজাতি কল্যাণ মী মেবার কুমার জমাতিয়া, পর্যটন মী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন করবুকের মহকুমা শাসক এল ডার্লং৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক বি এ সি’র চেয়ারম্যান অসীম কুমার ত্রিপুরা৷ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব, উপজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এন ডার্লং, অধিকর্তা তনুশ্রী দেববর্মা, গোমতী জেলার জেলাশাসক টি কে দেবনাথ প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ সরকারি প্রদর্শনী মণ্ডপ পরিদর্শন করেন এবং রাইমা-সাইমার সঙ্গমস্থল তীর্থমুখে পুস্পার্ঘ অর্পণ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top