News Flash

  • Home
  • Uncategorized
  • থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু, বিচারবিভাগীয় তদন্তের দাবি বিরোধী দলনেতার, সুদীপ চাইলেন নিরপেক্ষতা
Image

থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু, বিচারবিভাগীয় তদন্তের দাবি বিরোধী দলনেতার, সুদীপ চাইলেন নিরপেক্ষতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ থানার লকআপে এটিএম হ্যাক কাণ্ডে সন্দেহভাজন অপরাধীর মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত চাইলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর সাফ কথা, উদয়পুরেও একইভাবে লকআপে মারধোরের ফলে কয়েদির মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তে কোন বিচার হয়নি৷ তাই, সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের বদলে বিচারবিভাগীয় তদন্ত হোক চাইছি৷ সাথে তিনি যোগ করেন, যে থানায় ঘটনাটি ঘটেছে সেখানের কর্মীদের না সরিয়ে তদন্ত হলে তাতে কোন লাভ হবে না৷ যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের এক মুহূর্তও থানার দায়িত্বে রাখা উচিত হবে না৷ এদিকে, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন৷ তিনি চাইছেন, তদন্তে কোনও ভাবেই যেন প্রভাব খাঁটানো না হয়৷

গত শনিবার রাতে পশ্চিম আগরতলা থানায় এটিএম হ্যাক কাণ্ডে জড়িত সন্দেহে ধৃত সুশান্ত ঘোষের মৃত্যু হয়েছে৷ তাঁর পরিবার পুলিশের বিরুদ্ধে অনাস্থা এনে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে মামলা করেছে৷ সুশান্তর পরিবারের দাবি, থানায় তাকে খুন করা হয়েছে৷ পুলিশ নিজেকে বাঁচাতে আত্মহত্যার গল্প সাজিয়েছে৷ এদিকে, গতকালই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷

আজ সকালে লঙ্কামুড়া ঘোষপাড়ায় সুশান্তের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধীদলনেতা মানিক সরকার৷ তিনি এদিন সাংবাদিকদের বলেন, থানার লকআপে একজন সন্দেহভাজন কয়েদির মৃত্য অস্বাভাবিক বলেই মনে হচ্ছে৷ তাঁর কথায়, সুশান্তের মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের যে সন্দেহ তৈরি হয়েছে তাতে বাস্তব ভিত্তি রয়েছে বলে মনে করি৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, লকআপের ভিতরে কিভাবে একজন কয়েদি ফাঁসি দিতে পারল তা বোঝা বড় দুস্কর৷

তিনি বলেন, এধরণের ঘটনায় নিয়ম কানুন পদ্ধতি মেনে পদক্ষেপের ব্যবস্থা রয়েছে পুলিশে৷ তাতে তদন্ত হবে. অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পাবে৷ কারণ, পুলিশের হেফাজতে থেকে মৃত্যু, জবাব তাদের দিতে হবে৷ তবে, পশ্চিম আগরতলা থানায় কর্মীদের না সরিয়ে তদন্ত হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে এমনটা মানুষ বিশ্বাস করবে না৷ তাঁর সাফ কথা, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের এক মুহূর্তও থানায় রাখা উচিত নয়৷ তিনি বলেন, সুশান্তের পরিবারের সাথে কথা বলে বুঝেছি, তাঁরা পুলিশের উপর আস্থা হারিয়েছেন৷

তিনি ত্রিপুরা সরকারকে নিশানা করে বলেন, ত্রিপুরায় আইনের শাসন নেই আগেও বলেছি৷ এখনো একই কথা বলছি৷ তাঁর কথায়, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়ে কোন লাভ হবে না৷ কারণ, উদয়পুরেও একইভাবে থানার লক আপে মারধোরের ফলে এক যুবকের মৃত্যু হয়েছিল৷ ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তে কোন কিনারা হয়নি, তোপ দাগেন মানিক সরকার৷ তাঁর দাবি, সুশান্তের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট তদন্তের বদলে বিচারবিভাগীয় তদন্ত দেওয়া হোক৷ কারণ, থানার লক আপে একের পর এক ঘটনা ঘটবে৷ কিন্তু, কোন বিচার হবে না, তা মেনে নেওয়া যায় না৷

এদিকে, থানায় সিসিটিভি নিয়েও বিদ্রুপ করেন বিরোধী দলনেতা৷ তাঁর কটাক্ষ, রাস্তার মোড়ে সিসিটিভি লাগানো হচ্ছে৷ কিন্তু, থানায় সিসিটিভি থাকবে না তা খুবই অস্বাভাবিক বলেই মনে হচ্ছে৷ এদিন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ বলেন, থানার লকআপে মৃত্যুর ঘটনায় পুলিশের উপর মানুষ ভরসা রাখতে পারছে না৷ ওই ঘটনা মানবাধিকার লঙ্ঘনে শামিল৷ তিনি বলেন, ওই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে চাপিয়ে দিলে আরও একটি অপরাধ করা হবে৷ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে সমস্ত সত্য উদঘাটন করুন৷ সুদীপবাবু বলেন, থানার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনা উচিত৷ কারণ, পুলিশের ভুমিকা নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে৷ মানুষের মনে প্রশ্ণ জেগেছে৷ সুদীপের দাবি, ময়না তদন্তের রিপোর্ট সঠিক ভাবে প্রকাশ হোক৷ তাতে কোনও প্রভাব কাম্য নয়৷ কোনও ধরনের প্রভাব ছাড়া থানার লকআাপে মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত হোক চেয়েছেন তিনি৷

এদিকে, বিজেপি বিধায়ক ডাঃ দীলিপ দাস আজ মৃত সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন৷ তিনি বলেন, মৃত্যু কোনও ভাবেই কাম্য নয়৷ তাই, রাজ্য সরকার সর্বোত ভাবে ওই পরিবারের পাশে দাঁড়াবে৷ ওই পরিবারকে সব রকম ভাবে সহায়তা দেবে৷ অন্যদিকে, কংগ্রেস নেতা সুবল ভৌমিক আজ মৃত সুশান্ত ঘোষের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন৷ তাদের সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন৷ তিনি ম্যাজিস্ট্রেট তদন্তে আপত্তি জানিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top