News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে ত্রিপুরা ও মিজোরাম সরকারকে একমাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কংগ্রেস
Image

ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে ত্রিপুরা ও মিজোরাম সরকারকে একমাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কংগ্রেস

আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের জন্য এক মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে প্রদেশ কংগ্রেস। তাঁদের মিজোরামে ফেরত পাঠানো না হলে গণ-আন্দোলনের হুমকি দিয়েছেন প্রাক্তন পিসিসি সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা। তাঁর সাফ কথা, ব্রু শরণার্থীদের জন্য শিবির সংলগ্ন গ্রামে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। কখনও কখনও আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অস্বাভাবিক হয়ে উঠে।

রবিবার বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরায় দীর্ঘ সময় ধরে ব্রু শরণার্থীরা আশ্রয় নিয়ে রয়েছেন।  প্রায় ৩৫ হাজার শরণার্থী ত্রিপুরার বিভিন্ন শিবিরে আশ্রিত। কিন্তু এখন তাদের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁর অভিযোগ, ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে কেন্দ্র ও রাজ্য সরকার টালবাহানা করছে। এমন-কি, ত্রিপুরা সরকার তাদের রাজ্যেই পুনর্বাসন দিতে চাইছে। বীরজিতের সাফ কথা, ত্রিপুরায় জমির অভাব রয়েছে। সেই তুলনায় মিজোরামে প্রচুর জমি রয়েছে। সেখানে ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হোক। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার বিশেষ প্যাকেজ দিয়ে ব্রু শরণার্থীদের স্বভূমে পাঠানোর ব্যবস্থা করুক।

তিনি বলেন, এখন শরণার্থী শিবিরের পার্শ্ববর্তী গ্রামে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাঁর মতে, ব্রু শরণার্থী মিজোরামে প্রত্যাবর্তন না হলে ত্রিপুরায় জাতি-উপজাতির মধ্যে এর ভয়ঙ্কর প্রভাব পড়বে। কারণ, সম্প্রতি কাঞ্চনপুরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। তিনি বলেন, প্রায়ই ত্রিপুরার স্থায়ী বাসিন্দারা ব্রু শরণার্থীদের হাতে আক্রান্তের অভিযোগ উঠছে। ফলে, ত্রিপুরার প্রকৃত নাগরিক নিজেদের অসুরক্ষিত মনে করছেন। বীরজিতের মতে, ত্রিপুরার বৃহত্তর স্বার্থে ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন খুবই জরুরি।

তাই তিনি ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে ত্রিপুরা ও মিজোরাম সরকারকে এক মাসের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এক মাসের মধ্যে তারা মিজোরামে ফিরে না গেলে গণ-আন্দোলনে নামবে কংগ্রেস, হুঁশিয়ারি দেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top