News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে ফের সন্ত্রাসী হামলা, গ্রেনেড ফেটে আহত দু’জন
Image

শ্রীনগরে ফের সন্ত্রাসী হামলা, গ্রেনেড ফেটে আহত দু’জন

শ্রীনগর, ৮ জানুয়ারি (হি.স.): ফের সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে| বুধবার শ্রীনগরের হাবক চক এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা| সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ছোড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়| কিন্তু, গ্রেনেড ফেটে আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী|

পুলিশ ও সিআরপিএফ সূত্রের খবর, বুধবার দুপুরে শ্রীনগরের হাবক চক এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা| কাশ্মীর বিশ্বিবিদ্যালয়ের ভিতর থেকে ছোড়া হয় গ্রেনেডটি| গ্রেনেড ফেটে আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার শ্রীনগরে গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা| কিছুদিন আগেই শ্রীনগরের কাওদারায় গ্রেনেড ফেটে আহত হয়েছিল ১৬ বছর বয়সি একটি বালক|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top