News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ আপ নেতার
Image

দিল্লির আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ আপ নেতার

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডের পর দিল্লি আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আম আদমি পার্টি (আপ) নেতা সঞ্জয় সিং।

ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে।তার আগে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের উপর দায় চাপালেন আপ নেতা সঞ্জয় সিং। এদিন তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের নাকের ডগায় পড়ুয়া, শিক্ষক, মহিলাদের উপর হামলা চলছে। নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমান পরিস্থিতি একেবারে অগ্রাহ্য করতে  পারে না কেন্দ্র। জেএনইউ থেকে স্পষ্ট দিল্লির আইনশৃঙ্খলা বলে কিছু নেই।

প্রসঙ্গত, রবিবার রাতে জেএনইউ চত্বরে ঢুকে মুখ ঢেকে হামলা চালায় একদল দুষ্কৃতি। এই হামলায় গুরুতর জখম একাধিক পড়ুয়া। তাদের উদ্ধার করে স্থানীয় এইমসে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় নিন্দায় সোচ্চার হয়েছেন কংগ্রেস, সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। দিল্লি পুলিশের কর্তৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। তাই তিনি কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছেন।

এদিন আপ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সঞ্জয় সিং জানিয়েছেন, গরিবদের জন্য একাধিক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে। রাজধানীতে ২০ হাজার ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। নির্বাচনের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আসবে আপ সরকার। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ১১ ফেব্রুয়ারি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top