News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন রাহুল ও প্রিয়াঙ্কা : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন রাহুল ও প্রিয়াঙ্কা : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টি এবং কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন| সিএএ-র অধীনে কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে| সোমবার দিল্লির তুঘলকাবাদে ‘দিল্লি সাইকেল ওয়াক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)ইস্যুতে কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)-কে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘আম আদমি পার্টি এবং কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন| সিএএ-র অধীনে কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে| এই সমস্ত দলগুলিই দাঙ্গার জন্য দায়ী|’

অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘যে সমস্ত পড়ুয়ারা দেশবিরোধী স্লোগান দেয়, তাঁদের জেলে পাঠানো উচিত নাকি উচিত নয়? কিন্তু, তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে অনুমতিই দিচ্ছেন না কেজরিওয়াল|’ অরবিন্দ কেজরিওয়াল সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘দিল্লির আপ সরকার সর্বাধিক ক্ষতি করেছে দিল্লির দরিদ্র মানুষ ও গ্রামগুলির| শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না কেজরিওয়াল| এবারের নির্বাচনে দরিদ্র মানুষেরাই আপনাকে জিজ্ঞাসা করবে| জনগণ আপনাকে খুব ভালোভাবেই চিনে ফেলেছে, এমসিডি এবং লোকসভা নির্বাচনে তাই আপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে|’

কেজরিওয়ালকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘কেজরিওয়ালজি আপনি আসলে ভয় পাচ্ছেন, দিল্লিতে যদি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয়ে যায় তাহলে দিল্লির জনগণ এবং মোদীজির মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হবে| কেজরিওয়ালজি আপনার চিন্তাভাবনা মোটেও সঠিক নয়, সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং দিল্লির জনগণ মোদীজির সঙ্গেই আছেন|’ অমিত শাহ আরও বলেছেন, ‘কেজরিওয়ালজি আপনি দিল্লিতে ১৫ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছেন, কিন্তু দিল্লিবাসী এখনও সিসিটিভি ক্যামেরা খুঁজে চলেছেন| দিল্লিতে পাঁচ বছরের পরিবর্তে ৫ মাসের চলেছে| পাঁচ বছরে কেজরিওয়াল সরকার কিছুই করেনি| শুধুমাত্র পাঁচ মাসে বিজ্ঞাপন দিয়ে দিল্লির মানুষের চোখে ধুলো দেওয়ার কাজ করেছেন|’

দিল্লির জনগণের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, ‘দিল্লির বস্তিতে বসবাসকারী মানুষজনকে আমি বলতে চাই, আপনারা চিন্তা করবেন না| যেখানে বস্তি রয়েছে, সেখানে বাড়ি দেওয়ার কাজ করতে চলেছেন নরেন্দ্র মোদী| একটি পাইলট প্রকল্পও শুরু হয়েছে, ২০ হাজার বস্তিতে বাড়ি দেওয়ার কাজও শুরু হয়েছে|’ ‘দিল্লি সাইকেল ওয়াক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিত, পরিকল্পনা মতো সাইকেল ট্র‌্যাক যখন বাস্তবায়িত হবে, তখন দিল্লির দূষণ ২০ শতাংশ কমে যাবে| দিল্লির এই নতুন রাস্তায় যখন ৫০ লক্ষেরও বেশি যাত্রী সাইকেল চালাবেন, তখন সাইকেল চালানোই ফ্যাশনে পরিণত হবে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top