News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়াইবাড়িতে তান্ত্রিকের জারিজুরি, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা
Image

হাওয়াইবাড়িতে তান্ত্রিকের জারিজুরি, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জানুয়ারি৷৷ তান্ত্রিক পরিচয় দিয়ে জারিজুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন এক ভন্ড৷ ঘটনা তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ী এলাকায়৷ ভন্ড বাবার নাম জয় নাথ শর্মা৷ বাড়ি খোয়াইয়ের শিংগিছড়ায়৷ তাকে গণধোলাই দিয়ে তেলিয়ামুড়া থানায়৷


ভারতের বিভিন্ন রাজ্যে এমনিতে ভন্ডামী বাবার অভাব নেই সেই সাথে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ায় দেখা মিলল আরেক তাবিজ বাবার৷ তিনি নাকি বাড়ি থেকে তাবিজ বের করে সংসারের শান্তি ফিরিয়ে আনেন৷ ঘটনায জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার সুমন দিন আগে এসে বলে যায় তাদের উঠোন তাবিজ পোঁতা আছে তাই তাদের সংসারে ঝামেলা৷ তিনি নাকি সেই তাবিজ বের করে সংসারকে ঝামেলা মুক্ত করবেন৷ জানা যায় ওই তাবিজ বাবার আসল নাম জয় নাথ শর্মা৷

বাড়ি খোয়াই এর সিংগিছড়া৷ গতকাল তথা ঐ এলাকার সুমন শীলের বাড়িতে আসে তাবিজ তোলার জন্য৷ এসেই নানান আবদার৷ নতুন গামছা মোম ধূপকিঠি সহ পাঁচশত একটাকা দক্ষিণা লাগবে৷ পরিবারের লোক দিতে রাজী হলে শুরু হয় তার ভন্ডামি৷ বাড়িল এক কোনে এক সময় তার নিজের তৈরি করা তাবিজ টি গর্তে ফেলতে গেলে পরিবারের লোকজন দেখে ফেলে৷ ধরে ভন্ড তাবিজ বাবার ভন্ডামি৷ তারপর উত্তম মধ্যম দিলে সে তার ভন্ডামির কথা শিকার করে৷ পরবর্তি সময়ে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top