News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির অফিসে ভাঙচুর, উত্তেজনা গামাইবাড়িতে
Image

বিজেপির অফিসে ভাঙচুর, উত্তেজনা গামাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি ৷৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ শনিবার রাতে তেলিয়ামুড়ায় বিজেপি’র শক্তিকেন্দ্রের অফিস ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ এটি বিরোধীদের অপকর্ম বলে অভিযোগ করেছে বিজেপি৷

ব্রহ্মছড়া, গামাইবাড়ি এবং রূপাছড়া বিজেপি শক্তি কেন্দ্রের অফিস রাতের অন্ধকারে ভাঙচুর করেছে দুষৃকতিকারীরা৷ এনিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনা শনিবার রাতের কোনো এক সময়৷ এই খবর দিয়ে বিজেপি দলের এক নেতা জানান, শনিবার রাতের কোনো একসময় গামাইবাড়িস্থিত বিজেপি শক্তি কেন্দ্রের অফিসটি ভাঙচুর করে দুষৃকতিকারীরা৷ এ ব্যাপারে বিজেপি দলের পক্ষ থেকে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে৷

বিজেপি দলের ২৯নং কৃষ্ণপুর মণ্ডলের ওই নেতা জানান, সিপিআইএম কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে রাতের অন্ধকারে বিজেপি দলের শক্তিকেন্দ্রগুলিতে আঘাত আনছে৷ এ বিষয়টি পুলিশের নজরে নেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্তের সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top