News Flash

  • Home
  • Uncategorized
  • বনজ সম্পদকে ভিত্তি করে জনজাতিদের জীবিকা নির্বাহে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ
Image

বনজ সম্পদকে ভিত্তি করে জনজাতিদের জীবিকা নির্বাহে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ বনজ সম্পদকে ব্যবহার করে জনজাতি পরিবারগুলি যাতে জীবিকা নির্বাহ করার সুযোগ পায় সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে৷ বননির্ভর জনজাতি অংশের মানুষ যাতে আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে পারেন সেই দিশায় বন দফতরকে কর্মসূচি গ্রহণ করতে হবে৷ শুক্রবার সচিবালয়ে বনদফতরের পর্যালোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সভায় বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়াও উপস্থিত ছিলেন৷


আজকের সভায় মুখ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে৷ এক্ষেত্রে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট আধিকারিককে দায়িত্ব দিতে হবে৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আন্তরিকভাবে কাজ করতে হবে৷ তাঁর কথায়, বনায়নের ক্ষেত্রে স্বল্প সময়ে উৎপাদনযোগ্য হয়ে উঠে এমন ক্ষেত্রগুলিকে গুরুত্ব দিতে হবে৷ তাঁর মতে, সর্বত্র ফুলের চাহিদাও রয়েছে৷ সেক্ষেত্রে কমসময়ে রোজগারের ব্যবস্থা হতে পারে ফুলচাষের মাধ্যমে৷ এজন্য বড় পরিসরে সব ঋতুতেই ফুল ফুটে এমন বিভিন্ন প্রজাতির ফুলচাষ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ পাশাপাশি সুপারি ও গুলমরিচ চাষ করার জন্য তিনি বন দফতরকে পরামর্শ দিয়েছেন৷ একই সঙ্গে তিনি সজনে চাষ করার জন্য দফতরকে উদ্যোগ নিতে বলেন৷ ইকো-ট্যুরিজমকে আরও উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার জন্য তিনি বন দফতরকে নির্দেশ দিয়েছেন৷ তাঁর আরও নির্দেশ, উন্নয়নমূলক কাজ রূপায়ণের ক্ষেত্রে ফরেস্ট ক্লিয়ারেন্স যেন বাধার সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে৷


এদিন বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া বন দফতরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন৷ বনজ এলাকা ও বনজ সম্পদের যথাযথ ব্যবহারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ বনজ এলাকায় পাট্টাপ্রাপক সুবিধাভোগীদের পাট্টাজমি চিহিণতকরণের কাজে গতি আনতে তিনি নির্দেশ দিয়েছেন৷ মুখ্যসচিব মনোজ কুমার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য বনদফতরকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন৷ সভায় অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশও বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ও মতামত প্রকাশ করেন৷


এদিনের সভায় মুখ্য বনসংরক্ষক ড় অলিন্দ রস্তোগি বন দফরের গৃহীত বিভিন্ন কর্মসূচি, তার বাস্তবায়ন, অর্জিত লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ পর্যালোচনা সভায় বন দফতরের ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর্যালোচনাসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে কতটা বাস্তবায়ন করা হয়েছে কতটা এখনও সম্ভব হয়নি সে সম্পর্কে আলোচনা করা হয়৷ পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আগামী বছরের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা নিয়েও সভায় আলোচনা করা হয়৷ আলোচনা থেকে জানা যায়, বনজ এলাকায় রেগার মাধ্যমে ২০১৮-১৯ বছরে ৮৮টি চেকড্যাম তৈরির কাজ সম্পন্ন হয়েছে৷ চলতি বছরে রেগায় ৭৮টি চেকড্যাম তৈরির আনুমোদন দেওয়া হয়েছে৷ চলতি বছরে ৩১৯ কিমি রিভার সাইড প্ল্যান্টেশন এবং ৩২২ কিমি রোড সাইড প্ল্যান্টেশনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে সভায় মুখ্য বনসংরক্ষক জানিয়েছেন৷


অলিন্দ রস্তোগির কথায়, ত্রিপুরায় বাঁশচাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩৫০ হেক্টর৷ ১৫২৩ হেক্টর এলাকায় বাঁশচাষ করা হয়েছে৷ তাছাড়াও পলিব্যাগ নার্সারি গড়ে তোলা হয়েছে৷ বনজ এলাকায় মৎস্যচাষ সম্পর্কে বলতে গিয়ে তিনি মাতাবাড়ি ব্লকে পাইলট প্রজেক্টের বিষয়ে উল্লেখ করেন৷ এ সম্পর্কে ড় রস্তোগি জানান, এই ব্লকের ২৪.৬ হেক্টর জলাশয়ে মৎস্যচাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এজন্য ৫৮টি ইউনিটকে ক্লাস্টার হিসাবে চিহিণত করা হয়েছে৷ এই ইউনিটগুলিতে আগামী অর্থবছরের মধ্যে মাছের উৎপাদন তিনগুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়াও কল্যাণপুর, করবুক এবং রাজনগর এলাকায়ও এভাবে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান৷

জেএফএম কমিটিকে যুক্ত করেই এই মৎস্যচাষ করা হবে বলে তিনি জানান৷ ড় রস্তোগি জানান, বন এলাকায় বর্তমানে ৩৬১০টি জলাশয় রয়েছে৷ আয়তনে ২৪৪৯ হেক্টর৷ এরমধ্যে বনদপ্তর ও মৎস্য দফতর যৌথভাবে সার্ভের মাধ্যমে ৫৫৬টি জলাশয়ে বিজ্ঞানসম্মত উপায়ে মাছচাষ করবে৷ এই জলাশয়গুলিতে জেএফএমসি ও স্ব-সহায়ক দলের মাধ্যমে মাছচাষ করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top