News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতনের বিরুদ্ধে অরাজনৈতিক মঞ্চের মিছিলেও কাঁপল আগরতলা
Image

নারী নির্যাতনের বিরুদ্ধে অরাজনৈতিক মঞ্চের মিছিলেও কাঁপল আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ নারী নির্যাতনের বিরুদ্ধে অরাজনৈতিক মঞ্চের মিছিলেও কেঁপেছে রাজপথ৷ শুক্রবার আগরতলায় বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণের ডাকে সাড়া দিয়ে আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিলে পা মিলিয়েছেন৷ গতকাল আগরতলায় নারী নির্যাতন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহিলাদের মিছিলে রাজপথ কেঁপেছিল৷ আজ মিছিল শেষে পথসভায় বিধায়ক সুদীপ রায়বর্মণ নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন৷


আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়৷ দীর্ঘ পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে মিছিলের সমাপ্তি হয়৷ নারী নির্যাতনের বিরুদ্ধে মানবিক আবেদন রেখে প্ল্যা-কার্ড গলায় ঝুলিয়ে মানুষ মিছিলে হেঁটেছেন৷ এদিন সকাল থেকে দুযর্োগপূর্ণ আবহাওয়ায় মিছিলের সফলতা নিয়ে আয়োজকরা সংশয়ে ছিলেন৷ কিন্তু বেলা যত গড়িয়েছে আকাশ ততই পরিষ্কার হয়েছে৷ এই মিছিলে নারী নির্যাতন বন্ধে সমাজের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ট্যাবলো সাজিয়ে বের করা হয়েছিল৷ পাশাপাশি, কয়েকজন তরুণ শিল্পীর ওই মিছিলে গান গেয়ে সমাজকে জাগ্রত করার প্রয়াস দেখা গেছে৷


মিছিলকে ঘিরে আগরতলার রবীন্দ্রভবন প্রাঙ্গণে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল৷ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সাথে পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছিল৷ এছাড়া পুলিশ প্রশাসনের তরফে দুটি জল কামানও রাখা হয়েছিল৷ অবশ্য মিছিলকে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়নি আগরতলা৷ সুশৃঙ্খলভাবেই এই কর্মসূচি সমাপ্ত হয়েছে৷


মিছিল শেষে রবীন্দ্রভবন প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক আশিস সাহা বলেন, দুযর্োগপূর্ণ আবহাওয়ায় অনেকেই আজ আসতে পারেননি৷ তবে তাঁদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করেছে৷ তিনি আজ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অরাজনৈতিক কর্মসূচিকে বাধা দেওয়া হয়েছে৷ প্রতিরোধ গড়ে তোলা হয়েছে৷ তবুও মানুষ আজ অরাজনৈতিক মঞ্চের ডাকে সাড়া দিয়েছেন৷ তাঁর কথায়, একজন মা-বোনের সম্ভ্রম নষ্ট হতে দেব না, নারীর নিরাপত্তায় মানুষ এগিয়ে এসে আজ সংকল্প নিতে চেয়েছেন৷ তাঁর দাবি, আগরতলা শহর আজ মানবশৃঙ্খল-এ পরিণত হয়েছে৷ মা-বোনদের নিরাপত্তায় আজ সকলে হাতে হাত মিলিয়েছে৷ তাঁর বিশ্বাস, সকলের প্রচেষ্টায় ত্রিপুরায় নারীর জন্য নিরাপদ ভূমি তৈরি হবে৷


এদিন বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেন, ঘর থেকেই উদার মানসিকতার সূচনা হতে হবে৷ তবেই নবপ্রজন্মকে সঠিকভাবে গঠন করা সম্ভব হবে৷ তাঁর কথায়, সমাজের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টানো জরুরি, তাই মিছিল বের করেছি৷ কোনও রাজনৈতিক স্বার্থে নয়, সমাজকে জাগ্রত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে৷ তবেই অপরাধ কমবে, বাড়বে সাজার হার৷


তিনি আজ আবেগপ্রবণ হয়ে বলেন, নারীর প্রতি অত্যাচারের কাহিনি শুনে বুকে যন্ত্রণা অনুভব করি৷ মেয়ের বাবা হিসেবে সেই যন্ত্রণা সহ্য করা কঠিন৷ তাঁর কথায়, দৃষ্টিভঙ্গি পাল্টানো খুবই জরুরি৷ কাউকে দোষারোপ করে নয়, নিজেকে বদলে সমাজকে সুন্দর করে তুলতে হবে৷ তাঁর বক্তব্য, কোনও সরকার নারীর প্রতি নির্যাতন কামনা করে না৷ তাই এ বিষয় নিয়ে রাজনীতিকরণ কাম্য নয়৷ তাঁর কথায়, ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করেছি৷ তাই শুধু নিজের দৃষ্টিভঙ্গি নয়, অন্যের দৃষ্টিভঙ্গিও পাল্টাতে চাইছি৷
কটাক্ষের সুরে তিনি বলেন, আজকের কর্মসূচিকে রাজনৈতিক ভেবে যাঁরা আমাকে ভুল বুঝেছেন, তাঁদেরও দৃষ্টিভঙ্গি বদলাবে, এই আশা করি৷ তাই আজ যাঁরা বাধা দিয়েছেন, আগামীদিনে তাঁরাও এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করছি৷ তাঁর আবেদন, সমাজকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি৷ তবেই মা-বোনদের মুখে আমরা হাসি ফুটাতে সক্ষম হব৷ তাঁর সাফ কথা, কোনও শক্তি প্রদর্শনের জন্য এই কর্মসূচি নেওয়া হয়নি৷ কারণ আজ যাঁরা এখানে উপস্থিত আছেন, সকলেই বিবেকের তাড়নায় এবং অন্তরের ডাকে এসেছেন৷


তাঁর আরও আবেদন, যাঁরা আমাকে ভুল বুঝেছেন, তাঁদের হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি৷ তাই, আপনাদের চিন্তাধারা বদলাবে এই আশায় রয়েছি৷ সাথে আপনাদের সান্নিধ্য পাব সেই কামনাও করছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top