News Flash

  • Home
  • Uncategorized
  • সামরিক বাহিনীর আধুনিকীকরণে পাশাপাশি ভারতের আশা পূরণ করবে সিডিএস : অমিত শাহ
Image

সামরিক বাহিনীর আধুনিকীকরণে পাশাপাশি ভারতের আশা পূরণ করবে সিডিএস : অমিত শাহ

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : সিডিএস পদের দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল বিপিন রাওয়াত। সেই উপলক্ষ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর শুরু হওয়া কার্যকালের শুভ কামনা করে অমিত শাহ জানিয়েছেন, সামরিক বাহিনীর আধুনিকীকরণের পাশাপাশি নতুন ভারতের আশাও পূরণ করবে এই পদ।

বুধবার নিজের ট্যুইটবার্তায় অমিত শাহ লিখেছেন, ‘ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাসী তাঁর নেতৃত্বে তিনবাহিনী একটি সঙ্ঘবদ্ধ টিমের মতো কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তার দূর করবে।’ অমিত শাহ আরও জানিয়েছেন, তিনবাহিনীর কল্যাণ করে মোদী সরকারের স্বপ্ন স্বার্থক করবে সিডিএস। পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকীকরণ করে দেশবাসীর আশা পূরণ করবে।

উল্লেখ করা যেতে পারে  দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, নতুন বছর এবং দশকে ভারত পেল প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, ‘নতুন এই দায়িত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। তিনি একজন অসাধারণ আধিকারিক যিনি দেশকে উৎসাহের সঙ্গে সেবা করে গিয়েছেন।’ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top