News Flash

  • Home
  • Uncategorized
  • ইংরেজি নববর্ষ ২০২০ থেকে মণিপুরে প্রচলিত ইনার লাইন পারমিট ব্যবস্থা
Image

ইংরেজি নববর্ষ ২০২০ থেকে মণিপুরে প্রচলিত ইনার লাইন পারমিট ব্যবস্থা

ইমফল (মণিপুর), ১ জানুয়ারি (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের আরও একটি রাজ্য মণিপুরে আজ ১ জানুয়ারি থেকে চালু হয়ে গেছে ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা।

বুধবার হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী নাংথমবাং বীরেন সিংহ জানান, গতকালই সরকারিভাবে স্টেট গ্যাজাটে এই ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। আইএলপি ব্যবস্থা তাঁদের দীৰ্ঘদিনের দাবি ছিল। এবার তা কার্যকর হওয়ায় রাজ্যের ভূমিপুত্রদের সুরক্ষা প্ৰদান করবে। তিনি জানান, রাজ্যের সকল প্ৰবেশদ্বার সম্পূৰ্ণ তৈরি করা এবং রাজ্যে যাতে এই ব্যবস্থা সুষ্ঠুভাবে প্ৰবর্তিত হয় তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিৰ্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্ৰী নাংথমবাং বীরেন সিংহ বলেন, আইএলপি-র সম্প্ৰসারণ রাজ্যবাসীর ধারা প্ৰচেষ্টার ফসল। বলেন, ‘মণিপুরে আইএলপি সম্প্ৰসারণ করায় আমাদের কেন্দ্ৰীয় সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বোপরি দলীয় শীর্ষ নেতাদের ধন্যবাদ জানানো উচিত।’ জানান, তাঁর সরকার সিংজল, মোরে, মাও, জিরিবাম, জেসামি, বেইহাং, বীর টিকেন্দ্ৰজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ ৭ থেকে ৮টি স্থানকে প্ৰবেশদ্বার হিসেবে নিৰ্বাচন করেছে। এছাড়া এখন পর্যন্ত অসুরক্ষিত কিছু কিছু অঞ্চলে থানা স্থাপন করার উদ্যোগও সরকার নিয়েছে।

মণিপুরে ভূমিপুত্র নাগরিকদের চিহ্নিত করার ক্ষেত্ৰে ভিত্তিবৰ্ষ কী হবে জানতে চাইলে মুখ্যমন্ত্রী সিংহ জানান, দেশজুড়ে এনআরসি প্ৰক্ৰিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘কেন্দ্ৰ সবুজ সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এনআরসি প্ৰক্ৰিয়া শুরু করব।’ জানান মুখ্যমন্ত্রী নাংথমবাং বীরেন সিংহ। তিনি রাজ্যে চলমান নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের সমালোচনা করেছেন। বলেছেন, ইনার লাইন পারমিট ব্যবস্থা হওয়ায় মণিপুর এমনিতেই সুরক্ষিত হবে, এখানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, মণিপুরে আইএলপি কাৰ্যকর হওয়ার বহু আগে থেকে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য যথাক্ৰমে অরুণাচল প্ৰদেশ, নাগাল্যান্ড এবং মিজোরামে ইনার লাইন পারমিট ব্যবস্থা প্রচলিত আছে। গত ৯ ডিসেম্বর মণিপুরে ইনার লাইন পারমিট প্ৰবৰ্তন করা হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top