News Flash

  • Home
  • Uncategorized
  • ধনবিলাস পঞ্চায়েতে ঘুঘুর বাসা, কর্মসংসৃকতি শিকেয়, ক্ষুব্ধ জনগণ
Image

ধনবিলাস পঞ্চায়েতে ঘুঘুর বাসা, কর্মসংসৃকতি শিকেয়, ক্ষুব্ধ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বচ্ছ প্রসাসন দেওয়ার জন্য যতই ঢোল পেটাচ্ছেন ততোই যেন সরকারি বিভিন্ন অফিসের নগ্ণ চেহারা প্রকাশ পাচছে৷ এখনও রাজ্যের অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলিতে প্রায়ই সময়মতো সরকারি কর্মচারীরা আসেন না৷ এমনই এক ঘটনা প্রকাশ্যে আসে৷


কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতে৷ দীর্ঘদিন ধরেই ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের অভিযোগ, প্রায়ই পঞ্চায়েত অফিস বন্ধ থাকে এবং যেদিন কোলা হয় তাও নির্ধারিত সময়ে খোলা হয় না৷ যার ফলে গ্রামবাসীরা প্রশাসনিক কাজে এসে অফিস বন্ধ পেয়ে বিষন্ন মনে বাড়িতে ফিরে যায়৷ গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত অফিস দিলীপ দেবনাথ প্রায়ই পঞ্চায়েত অফিসে আসেন না এবং মাঝে মাঝে আসলেও একটু সময় থেকে বিডিও অফিসে কিংবা ব্যাঙ্কে কাজ আছে বলে চলে যান৷


পঞ্চায়েত সচিব দিলীপ দেবনাথের সঙ্গে পঞ্চায়েতে দু’জন জিআরএস স্টাফ থাকলেও উনারাও সচিবের মতো পঞ্চায়েত অফিসে আসেন না৷ প্রায়ই পঞ্চায়েত অফিস বন্ধ থাকার খবর পেয়ে মঙ্গলবার সংবাদ প্রতিনিধিরা সাড়ে বারোটায় ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে দেখেন অফিস তালাবন্দি৷ অফিসে পঞ্চায়েত সচিব দিলীপ দেবনাথ সহ দু’জন জিআরএসও অফিসে আসেননি৷ পঞ্চায়েতের প্রবীণ নাগরিকরা বিভিন্ন কাজে এসে ফিরে যাচ্ছে অফিস বন্ধ দেখে৷ প্রবীণ নাগরিকরা ক্যামেরার সামনে প্রকাশ্যেই স্বীকার করেছেন যে এদিনের মতো প্রায়ই পঞ্চায়েত অফিস বন্ধ থাকে৷ এগারো আসন বিশিষ্ট ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে এগারো আসনেই বিজেপি তথা শাসক দলের প্রার্থীরা জয়লাভ করেছিল৷ অথচ শাসক দলীয় প্রতিনিধিরা এই ব্যাপারে উদাসীন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top