News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজগঞ্জ বাজারে জবরদখল : বেআইনী নির্মাণ ও দোকান ভাঙল পুর নিগমের টাস্ক ফোর্স
Image

মহারাজগঞ্জ বাজারে জবরদখল : বেআইনী নির্মাণ ও দোকান ভাঙল পুর নিগমের টাস্ক ফোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলা শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র মহারাজগঞ্জ বাজারে সোমবার সাতসকালে আগরতলা পুরনিগমের টাস্কফোর্স বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু বেআইনি নির্মাণ ও দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে৷ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে বোলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়৷


তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী৷ ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ফল ও সবজি ব্যবসায়ী৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্টসিটিতে পরিণত করার লক্ষ্যে কাজ পুরোদমে এগিয়ে চলেছে৷ শহর এলাকার বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা চালাচ্ছে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে সোমবার সাতসকালে বোলডোজার নিয়ে আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের টাস্কফোর্স বাহিনী অভিযান চালায় মহারাজগঞ্জ বাজারে৷

মহারাজগঞ্জ বাজারের বেআইনি নির্মাণকারীদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল৷ মৌখিকভাবেও তাদেরকে দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছিল৷ কিন্তু তাতে কর্ণপাত করেনি জবরদখলকারী একাংশ ব্যবসায়ী৷


সে কারণেই সোমবার সকালে বেআইনি জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামে টাস্কফোর্স বাহিনী৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেক আগে তাদের বলা হয়েছিল দোকানপাট অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য৷ সাম্প্রতিককালে কোন ধরনের নোটিশ পাঠানো হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top