News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী অনুদান প্রাপ্ত সুকলে শিক্ষক কর্মচারীদের হাজিরা খাতার পরিবর্তে বায়োমেট্রিক্স
Image

সরকারী অনুদান প্রাপ্ত সুকলে শিক্ষক কর্মচারীদের হাজিরা খাতার পরিবর্তে বায়োমেট্রিক্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ সরকারী অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে হাজিরা খাতার পদ্ধতির পরিবর্তন হচ্ছে৷ শিক্ষক এবং অশিক্ষকদের জন্য বায়োমেট্রিক্স পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা করতে নির্দেশিকা জারি করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর৷


রাজ্যে শিক্ষার হাল ফেরাতে নতুন সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে৷ বিশেষ করে শিক্ষক-শিক্ষাকাদের বিদ্যালয়ে উপস্থিতি এবং ছাত্র – ছাত্রীদের পঠন পাঠনে আরোও দায়িত্বশীল করে তোলার ক্ষেত্রে বিশেষ যত্ন নিয়েছে শিক্ষা দপ্তর৷ তবে, রাজ্যে সমস্ত সরকারি দপ্তরে এবং বিদ্যালয়গুলিতে কর্মসংসৃকতি লাটে উঠেছে৷ কর্মসংসৃকতি ফেরাতে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে৷ এক্ষেত্রে, বিদ্যালয়গুলিতে শিক্ষক- শিক্ষিকাদের নির্ধারিত সময়ে উপস্থিতি খুবই প্রয়োজন, শিক্ষা দপ্তর তা অনেক আগেই অনুভব করতে পেড়েছে৷ কিন্তু, হাল ফেরাতে শিক্ষা দপ্তরের বিশেষ কোনও পদক্ষেপ নজরে আসেনি৷


স্বাভাবিক ভাবেই নতুন সরকার নতুন উদ্যম নিয়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে নেমেছে৷ আজ বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউ কে চামকা এক নির্দেশিকা জারি করে বলেছেন, রাজ্য সরকার সমস্ত সরকারি দপ্তরে বায়োমেট্রিক্স হাজিরা পদ্ধতি চালু করেছে৷ সরকারি কর্মচারীদের উপস্থিতি এবং কাজের নজরদারির উদ্দেশ্যেই এই পদ্ধতি চালু করা হয়েছে৷ সেই মোতাবেক শিক্ষা দপ্তরও ওই পদ্ধতি চালু করতে চাইছে৷ তিনি সমস্ত জেলা শিক্ষা আধিকারীকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং অশিক্ষকদের জন্য বায়োমেট্রিক্স হাজিরা পদ্ধতি চালু করতে হবে৷ ওই নির্দেশিকা মোতাবেক শিক্ষক এবং অশিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে বায়োমেট্রিক্স রিপোর্টের ভিত্তিতেই বিবেচনা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top