News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা : বাদল ও সুনীলকে ফের আদালতে তোলা হবে ৯ জানুয়ারি
Image

পূর্ত ঘোটালা : বাদল ও সুনীলকে ফের আদালতে তোলা হবে ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিককে সোমবার আদালতে তোলা হয়৷ আদালত উবয় পক্ষের বক্তব্য শোনার পর ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷


এ-বিষয়ে স্পেশাল পিপি রতন দত্ত বলেন, ত্রিপুরার সর্ববৃহৎ ঘোটালা মামলায় আজ প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী এবং পূর্ত দফতরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন-চিফ সুনীল ভৌমিককে নির্ধারিত সূচি অনুযায়ী বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছিল৷ আদালতে বাদল চৌধুরীর আইনজীবী জামিনের আবেদন জমা দিলেও এ-নিয়ে কোনও সওয়াল করেননি৷ আদালত আজ দু-পক্ষের বক্তব্য শুনে আগামী ৯ জানুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করেছে৷ তিনি বলেন, ওইদিন বাদল চৌধুরী সশরীরে হাজিরা হতে না পারলে ভিডিও কনফারেন্সে হাজির করা হবে৷


তিনি জানান, সুনীল ভৌমিকের তরফে আদালতে আজ জামিনের আবেদন জানানো হয়নি৷ তাঁর কথায়, পূর্ত ঘোটালায় তাঁদের জামিন মঞ্জুরের সম্ভাবনা খুবই কম৷ তবে, ৯০ দিনের ভেতরে পুলিশ চার্জশিট জমা দিতে না পারলে ১৬৭ সিআরপিসি-র অন্তর্গত তাঁদের জামিনের অধিকার রয়েছে৷ এ-ক্ষেত্রে সুনীল ভৌমিক ইতিমধ্যে ৬০ দিন জেল হেফাজতে রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top