News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলাকে স্মার্ট বানাতে গণহারে কেটে ফেলা হচ্ছে বড় বড় গাছ
Image

আগরতলাকে স্মার্ট বানাতে গণহারে কেটে ফেলা হচ্ছে বড় বড় গাছ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার অন্তরালে শহর আগরতলার বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছপালা গণহারে কেটে সাফ করার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷ তাতে পরিবেশ সুরক্ষা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে৷ রবিবার কর্নেল চৌমুহনী থেকে উত্তর গেইটের রাস্তায় হরোধন সংঘ সংলগ্ণ এলাকায় বেশ কয়েকটি সংঘ সংলগ্ণ এলাকায় বেশ কয়েকটি বড় মাপের গাছ কেটে ফেলা হয়েছে৷


স্মার্ট সিটির নামে গাছ কেটে সাফ করার ঘটনা রীতিমতো উদ্বেগজনক৷ রাজ্য সরকার কোষাগারে টাকা খরচ করে একদিকে বনজ সম্পদ রক্ষার আহ্বান জানাচ্ছে অন্যদিকে সরকারী উদ্যোগেই গাছ কেটে বিপরীতমুখী কাজকর্ম চালিয়ে যাওয়া হচ্ছে৷ ফায়ারসার্ভিস চৌমুহনী থেকে বর্ডার গোলচক্কর পর্যন্ত রাস্তার দুপাশের গাঠ কাটার পাশাপাশি কর্নেলচৌমুহনী থেকে উত্তর গেইট যাবার রাস্তায় দুপাশের গাঠ কাটার কাজও শুরু করেছ বন দপ্তর৷ তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বন দপ্তরের কর্মীরী জানান, স্মার্ট সিটির কাজ ত্বরান্বিত করার জন্যই গাছগুলি কাটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সরকারী নির্দেশেই তারা গাছ কাটছে৷


গাঠ কাঁটা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ৷ তাদের মতে পরিবেশ সুরক্ষায় এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ৷ স্মার্ট সিটির জন্য রাস্তা প্রশস্থ ও ড্রেন তৈরির অজুহাতে এসব গাছ কাটা তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না৷ গাছ কাটার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্টসিটির আওতায় আনা হয়েছে৷ এজন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত টাকাও বরাদ্দ করেছে৷ স্মার্ট সিটির শর্ত পূরন করতে রাস্তাঘাট প্রশস্থ করা, কভার্ড ড্রেন নির্মাণ সহ অন্যান্য বেশকিছু কাজ রয়েছে৷ সে কারণেই গাছ কাটা অতি আবশ্যক হয়ে উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top