News Flash

  • Home
  • Uncategorized
  • রেগার কাজ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের
Image

রেগার কাজ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, চড়িলামজী্য, ২৯ ডিসেম্বর৷৷ রেগার কাজ করতে গিয়ে মৃত্যু হয় এক ষাটোর্ধ বৃদ্ধের৷ তার নাম মালেক মিয়া৷ বাড়ি বিশ্রামগঞ্জ অমরেন্দ্রনগর থানাধীন প্রমোদনগর এক নং ওয়ার্ড৷ ঘটনাটি ঘটে রবিবার সকালে৷প্রমোদনগর এলাকায় তিনদিন ধরে কাজ চলছে, আজ কাজ চলাকালিন সময়ে হঠাৎই তার শরীর খারাপ লাগে বলে একটি খালি জায়গায় গিয়ে বসে৷

এমন সময় তার দেহটি মাটিতে লোটিয়ে পরে৷ যারা রেগার কাজ করছেন সকলে এসে তার মাথায় জল দিতে শুরু করে৷ মালেক মিয়ার কথা বন্ধ হয়ে যায়,শ্বাস নিচ্ছে না দেখে খবর দেওয়া হয় তার পরিবারে ততক্ষণে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে রেগার শ্রমিক ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে খবর৷ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে বলে এলাকাবাসীর দাবি৷ সরকারী ভাবে আর্থি সহায়তা প্রদানেরও দবী উঠেছে এলাকায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top