News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান সন্ত্রাসে নিহত দুই যুবক
Image

পৃথক যান সন্ত্রাসে নিহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম শ্যামল সাহা, ঘটনা রবিবার বিকাল ৪ টা নাগাদ৷ সংবাদে জানা যায়, টিআর-০১কিউ-১৯০৬ নম্বরের একটি ট্রিপার লরি তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে যাচ্ছিল৷ যাওয়ার পথে টিআর-০৬বি- ৭৪৮৮ নম্বরের একটি পালসার মোটর বাইক বিপরীত দিক থেকে আসছিল৷ আচমকাই বাইক আর লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অর্থাৎ কড়ইলং এর জাতীয় সড়কে মৃত্যু হয় শ্যামল সাহা নামে যুবকের৷


জানা যায় মৃত যুবক পেশায় গাড়ির চালক৷ পরে পথচারীরা প্রত্যক্ষ করে মৃত শ্যামলকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায়৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ সোমবার মৃত যুবকের ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহটি তার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবে৷ এদিকে মৃত যুবক শ্যামলের একটি পুত্র ও কন্যা সন্তান রয়েছে৷ তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
ব্রজপুর এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের৷তার নাম শুভংকর দাস৷ বাড়ি দক্ষিণ ব্রজপুর কানাই বাড়ি৷ ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক এগারোটায়৷

বিশালগড় থেকে বাড়ি ফেরার পথে বিশালগড় থানাধীন দক্ষিণ ব্রজপুর এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক চালক মাটিতে লুটিয়ে পড়ে৷আহত বাইক চালকদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক শুভংকরের অবস্থা বেগতিক দেখে তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে৷তবে বিশালগড় থানায় একটি দুর্ঘটনার মামলা ঋজু হয়েছে৷তার মৃত্যুর খবর পেয়ে গোটা কানাইবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top