News Flash

  • Home
  • Uncategorized
  • পয়লা জানুয়ারি থেকে চলবে না অবৈধ টমটম, চালক ও মালিকরা আন্দোলনের পথে
Image

পয়লা জানুয়ারি থেকে চলবে না অবৈধ টমটম, চালক ও মালিকরা আন্দোলনের পথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে রাজ্যের রাজপথে কাগজ পত্র বিহীন অর্থাৎ অবৈধ টমটম চলবে না৷ আদালতের এই রায়ের ফলে টমটম চালকরা অসহায় হয়ে পরে৷ বিশেষ করে কৈলাসহরে প্রায় এক হাজার টমটম রয়েছে৷ এরমধ্যে আশিভাগ টমটমেরই কাগজ নেই৷ কারণ টমটম চালকরা টমটম ক্রয় করার সময় টমটম দোকানের মালিকরা আজ অব্দী কোন কাগজ পত্র দেয়নি৷ যার ফলে টমটম চালকরা অসহায় হয়ে পড়েছে৷ কি করবে উনারা ভেবে পাচ্ছেন না৷


তাই আজ কৈলাসহরের সমস্ত টমটম চালক এবং মালিকরা কৈলাসহর কলেজ স্টেডিয়ামে এক বৈঠকে বসে আগামীদিনের আন্দোলনের রূপরেখা তৈরি করে৷ বৈঠকে একাংশ চালকরা দাবি রেখেছিল শাসক দলের নেতাদের নিয়ে আন্দোলন করার জন্য৷ আবার একাংশ চালকরা দাবি রেখেছিল শহরের সিপিএম দলের বিধায়ক মবস্বর আলিকে নিয়ে আন্দোলন করার জন্য৷ কিন্তু অর্ধেকেরও বেশি চালক এবং মলিকরা এর বিরোধিতা করে৷ পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় কৈলাসহরের প্রাক্তন বিধায়ক বীরজিত সিন্হাকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে৷


একপর বৈঠক থেকেই টমটম চালকরা বীরজিত সিন্হার সঙ্গে ফোনে যোগাযোগ করলে বীরজিত সিন্হা জানায় যে, টমটম চালকদের জন্য যেকোন আন্দোলনেই উনি রাজি রয়েছেন৷ এছাড়া কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেসের বরিষ্ঠ আইনজীবী পিযূস কান্তি বিশ্বাস এবং হরেকৃষ্ণ ভৌমিক-এর সঙ্গে আলাপ আলোচনা করে হাইকোর্টে মেয়াদ বাড়ানোর দাবি জানানো হবে বলে আশ্বাস দেন৷ তবে আগামী চবিবশ ঘণ্টার মধ্যে বিরজিত সিন্হার সঙ্গে টমটম চালক ও মালিকরা সরাসরি বৈঠকে বসবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top