News Flash

  • Home
  • Uncategorized
  • মিশরে দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়
Image

মিশরে দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়

কায়রো, ২৯ ডিসেম্বর (হি.স.) : মিশরে দুটি পৃথক দুর্ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় পর্যটকসহ কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২৪ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে সুয়েজ খাল বন্দর এলাকায় ও দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে মিশরের রাজধানী কায়রোর পূর্ব দিকে অবস্থি সোখানা-জাফারানা রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুয়েজ খাল বন্দর এলাকায় শ্রমিকদের নিয়ে যাচ্ছিল একটি মিনিবাস। সেসময় উলটোদিক থেকে একটি ট্রাক এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত জনতা ও প্রশাসনের আধিকারিকরা যাত্রীদের হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতীয় রয়েছে বলে জানা গিয়েছে। ওই শ্রমিকরা সবাই স্থানীয় জামাকাপড় তৈরির কারখানাতে কাজ করত বলে জানা গিয়েছে। সেখান থেকে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে মিশরের জনপ্রিয় সমুদ্র সৈকত হুরগাদা থেকে দুটি পর্যটকবোঝাই বাস সোখানা-জাফরানা রোড ধরে কায়রোর দিকে যাচ্ছিল। সেসময় বাসদুটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এর ফলে কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতীয়রাও রয়েছেন। ওই বাসটিতে ১৬ জন ভারতীয় পর্যটক ছিল বলে জানা গিয়েছে। পরে এবিষয়ে টুইট করে কায়রোর ভারতীয় দূতাবাসও। সেখানে দুর্ঘটনার উল্লেখ করে দূতাবাসের কর্মীরা সুয়েজ শহর ও কায়রোর হাসপাতালে গিয়ে জখম ভারতীয়দের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top