News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করায় বিএসপি বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন মায়াবতী
Image

নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করায় বিএসপি বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২৯ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)কে সমর্থন করায় দল থেকে বহিষ্কার করা হল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)বিধায়ককে | সিএএ-কে সমর্থন করায় মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করলেন দলের সুপ্রিমো মায়াবতী | রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো।

প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিরোধিতা করেছে এসেছেন সমাজবাদী পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী ও তাঁর দল | কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে এই আইনকে সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশের পাথারিয়ার বিধায়ক রামাবাই পরিহার |যার মূল্য দিতে হল ওই বিধায়ককে | দল থেকে তাঁকে বহিষ্কার করেছেন মায়াবতী । রবিবার টুইট করে জানিয়েছেন স্বয়ং বিএসপি সুপ্রিমো। আইন টুইট করে মায়াবতী জানিয়েছেন, ‘বিএসপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। সাংসদ বা বিধায়ক যিনি সেই শৃঙ্খলা ভাঙার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’তাঁর আরও সংযোজন, ”সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করার জন্য বিএসপি বিধায়ক রামাবাই পরিহারকে বহিষ্কার করা হল। কোনও দলীয় কাজেও তিনি অংশ নিতে পারবেন না।”

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বার বার সরব হয়েছেন মায়াবতী | সিএএ-র বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন মায়াবতী। পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় এবিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি | শনিবার বিকেলে এক টুইটবার্তায় বিএসপি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী লিখেছেন, ক্ষমতায় থাকাকালীন ভারত বাঁচাও, সংবিধান বাঁচাওয়ের প্রয়োজন মনে করেনি কংগ্রেস। সেই সময় জনহিতের বিষয়ে অবহেলা করে গিয়েছে তারা। এর ফলে দলিত, মুসলমান এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সেই কারণেই এখন বিজেপি ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে সিএএ-কে সমর্থন করায় দলীয় বিধায়ককে বহিষ্কার করেন বিএসপি নেত্রী |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top