News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের কাছে চাপের রাজনীতির রসদ সিএএ ও এনআরসি
Image

প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের কাছে চাপের রাজনীতির রসদ সিএএ ও এনআরসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের কাচে চাপের রাজনীতির রসদ বলেই মনে হচ্ছে৷ কারণ প্রতিষ্ঠা দিবসে এই ইস্যুতেই মাঠ গরম করছে প্রদেশ কংগ্রেস৷ সারা দেশের সাথে ত্রিপুরায়ও শনিবার কংগ্রেসের ১৩৫-তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবসে প্রদেশ কংগ্রেস মূলত মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন তেজি করার সংকল্প নিয়েছে৷


এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর পূর্বজদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শপথবাক্য পাঠ করেন কংগ্রেস কর্মীরা৷ প্রদেশ কংগ্রেস সদর কার্যালয় থেকে এদিন একটি মিছিলও বের হয়েছে৷ মিছিল শেষে পথসভায় দলের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ কারণ, এদিন কংগ্রেস ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও স্লোগান তুলে ময়দানে নেমেছে৷


প্রদেশ কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরোধিতায় মিছিল সংগঠিত করেছে আজ৷ পথসভায় প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাঁদেরকে বিঁধেছেন৷ পীযূষকান্তি বিশ্বাসের কথায়, দেশ আজ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ দেশে অস্থিরতা কায়েম করার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷ তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি দেশবাসীকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে৷ ভবিষ্যত চিন্তায় দেশবাসী এখন দিশেহারা হয়ে পড়েছেন৷ তাই, সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে৷


প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি ঘোষণা করেছেন, ত্রিপুরায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতায় লাগাতার আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top