News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে রেলে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু
Image

শান্তিরবাজারে রেলে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ২৮ ডিসেম্বর৷৷ ফের রেলে কাটা পরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃত্যু দুর্ঘটনা, নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে৷


শনিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার শান্তিকলোনি গাদ্দান এলাকায় রেল লাইনের উপর এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সম্ভবত সাব্রুম-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের নীচে পড়ে যুবকটি কাটা পড়েছে৷ সঙ্গে সঙ্গে শান্তিরবাজার থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তিরবাজার হাসপাতালে পাঠিয়েছে৷


এ-বিষয়ে শান্তিরবাজার থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় মিলেনি৷ স্থানীয় জনগণও তাকে শনাক্ত করতে পারেননি৷ স্থানীয়দের বক্তব্য, ওই যুবক আশপাশের এলাকার নন৷ পুলিশের কথায়, মৃতদেহ এখন শান্তিরবাজার হাসপাতালের মর্গে রয়েছে৷ এদিকে ওই যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ৷


প্রসঙ্গত, রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে ত্রিপুরায়৷ কখনও দুর্ঘটনায়, আবার কখনও রেলের নীচে ঝাঁপিয়ে আত্মহত্যা করছেন মানুষ৷ রেল লাইনে মৃত্যুর মিছিলকে আটকানোর কোনও উপায় খুঁজে পাচ্ছে না প্রশাসন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top