News Flash

  • Home
  • Uncategorized
  • সময়মত ঋণের টাকা পরিশোধ করার পরামর্শ মুখ্য সচেতকের
Image

সময়মত ঋণের টাকা পরিশোধ করার পরামর্শ মুখ্য সচেতকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে এক ঋণদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত মেগা ঋণদান শিবিরের উদ্বোধন করে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ঋণ গ্রহীতাদের ঋণ নিয়ে স্বরোজগারী হবার আহ্বান জানান৷ তিনি বলেন, ঋণ নিয়ে শুধু স্বাবলম্বী হলেই চলবে না, সময়মতো ঋণের টাকা ব্যাঙ্কে ফেরত দিলে অন্যান্যরাও ঋণ গ্রহণের সুযোগ পাবেন৷ ঋণগুলিও লাভের মুখ দেখবে৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক গোটা দেশের মধ্যে তাদের কাজকর্মের সাফল্যের নিরিখে প্রথম স্থান দখল করেছে৷

এটা শুধু গ্রামীণ ব্যাঙ্কের কিংবা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের গর্ব নয় গোটা রাজ্য ও রাজ্যবাসীর গর্ব বলে উল্লেখ করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্কের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন কল্যাণী রায়৷ গ্রামীণ ব্যাঙ্ক মানুষের মনে দারুণ ছাপ রেখেছে৷ গ্রামীণ ব্যাঙ্ক আগামীদিনেও ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top