News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের ভারত-বাংলা সীমান্তে ২০৮টি গরু উদ্ধার, পাচারকারী আধরা
Image

মেঘালয়ের ভারত-বাংলা সীমান্তে ২০৮টি গরু উদ্ধার, পাচারকারী আধরা

শিলং (মেঘালয়), ২৭ ডিসেম্বর (হি.স.) : মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ২০৮টি গরু উদ্ধার করেছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। গতকাল বৃহস্পতিবার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তবর্তী ঘন জঙ্গল থেকে গরুগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য ৩২ লক্ষাধিক হবে বনে মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে কাউকে পাকড়াও করা যায়নি।

বিএসএফ-এর তরফে শুক্রবার এই খবর দিয়ে জানানো হয়েছে, রাজ্যের সীমান্তবর্তী কুইলাং বনাঞ্চল এলকায় রুটিন টহল দিচ্ছিলেন জওয়ানরা। সে সময় জঙ্গলের এক জায়গায় বহু গরু বেঁধে রাখা হয়েছে বলে এক তথ্য পান তাঁরা। সে অনুযায়ী অভিযান চালিয়ে ঘন জঙ্গলে ১৬৪টি গরুকে বন্ধনমুক্ত করে উদ্ধার করেন জওয়ানরা। এদিকে একইদিন আন্তঃর্জাতিক অন্য সীমান্ত এলাকা খেকে আরও ৪৪টি গরু উদ্ধার করেন বিএসএফ-এর আরেক দল। গরুগুলি সময়-সুযোগে বাংলাদেশে পাচারের জন্য বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা বিএসএফ-এর।

বিএসএফ-এর সূত্রটি জানিয়েছে, মেঘালয়ের সীমান্তে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১,৩২৭টি গরু। সেগুলি বিভিন্ন বিওপিতে রাখা আছে, নিলামের জন্য। ইতিমধ্যে ১,১২৪টি গরু নানা কারণে মারা গেছে বলে জানায় সূত্রটি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top