News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ, সূর্যগ্রহণ দেখতে না পারায় আক্ষেপ প্রধানমন্ত্রীর
Image

মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ, সূর্যগ্রহণ দেখতে না পারায় আক্ষেপ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রতিটি ভারতবাসীর মতো তিনিও আশায় বুক বেঁধেছিলেন| ঝলমলে আকাশে সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় ছিলেন| কিন্তু, প্রকৃত সেই আশায় জল ঢেলে দিয়েছে| চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা হল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর| সূর্যগ্রহণ দেখতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী| প্রকৃতি বাধা দিলেও, প্রযুক্তির সৌজন্যে লাইভ স্ট্রিমের মাধ্যমে সূর্যগ্রহণ চাক্ষুস করেছেন প্রধানমন্ত্রী|

আক্ষেপ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে টুইট করেছেন প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রতিটি ভারতবাসীর মতো, সূর্যগ্রহণ নিয়ে আমিও উত্সাহী ছিলাম| দুর্ভাগ্যবশত, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যকে আমি দেখতে পারিনি| তবে, লাইভ স্ট্রিমের মাধ্যমে কোঝিকোড় এবং দেশের অন্যান্য প্রান্তের গ্রহণ চাক্ষুস করেছি| এছাড়াও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছি|’

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ বলে কথা! বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি ভারতবাসীর চোখ ছিল আকাশের দিকে| কিন্তু, শুধুমাত্র দক্ষিণ ভারতেই ভালোভাবে সূর্যগ্রহণ দেখা গিয়েছে| এছাড়াও গুজরাটের আহমেদাবাদ, ওডিশার ভুবনেশ্বর সর্বত্র সূর্যগ্রহণ দেখা গিয়েছে| ভারত ছাড়াও দুবাই, পাকিস্তানেও সূর্যগ্রহণ দেখা গিয়েছে| মেঘাচ্ছন্ন আকাশে অল্প সময়ের জন্য সূর্যগ্রহণ চাক্ষুস করেছে পশ্চিমবঙ্গও|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top