News Flash

  • Home
  • Uncategorized
  • পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ জওয়ান
Image

পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ২ জওয়ান

পুনে, ২৬ ডিসেম্বর (হি.স.) : পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে ব্রিজ বানানোর প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই সেনা জওয়ানের। বৃহস্পতিবার দুপুরের মর্মান্তিক এই দুর্ঘটনাটি জখম হয়েছেন আরও নয়জন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মত বৃহস্পতিবারও প্রশিক্ষণ চলছিল। সকাল থেকেই কলেজের ছাত্রদের ব্রিজ তৈরির প্রশিক্ষণ দিচ্ছিলেন আধিকারিকরা। সেসময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় বলে জানা গেছে | এছাড়া আহত হন আরও নয়জন | যাদের মধ্যে বেশ কয়েকজনের আবস্থা গুরুতর জখম । জখমদের মধ্যে একজন জুনিয়ার কমান্ড অফিসার (জেসিও)ও আছেন বলে খবর । তাঁদের স্থানীয় সেনা হাসপাতালে ভরতি করা হয়।

ভারতীয় সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই ওই কলেজে দুর্গম এলাকায় কীভাবে তড়িঘড়ি ভ্রাম্যমান ব্রিজ তৈরি করা হবে তার প্রশিক্ষণ চলছিল। দুপুরবেলা আচমকা ব্রিজের একটি থাম আচমকা হড়কে যায়। আর তার নিচে পড়ে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান | এছাড়া এই ঘটনায় আরও নয়জন জখম হন । তাঁদের মধ্যে একজন জুনিয়ার কমান্ড অফিসারও আছেন।

পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেনা জওয়ানদের। মূলত কারিগরী শিক্ষার ক্লাস করানো হয় সেখানে। এর মধ্যে রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, কমব্যাট ইঞ্জিনিয়ার এবং সার্ভের বিষয়টিও যুক্ত আছে ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top