News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসবের মেজাজে বড়দিন রাজ্যেও পালিত
Image

উৎসবের মেজাজে বড়দিন রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিনের উৎসবে মেতে উঠেছে৷ ত্রিপুরায় যীশু খ্রিস্টের জন্মদিন উৎসবের মেজাজে পালিত হচ্ছে৷ মরিয়ম নগরে গির্জায় আজ সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে৷ এছাড়াও বিকেল গড়াতেই আগরতলায় বিভিন্ন বেকারিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে৷ প্রিয়জনদের বড়দিন উপলক্ষ্যে কেক খাওয়ানোর রেওয়াজ ত্রিপুরাতেও পালিত হচ্ছে৷ মূলত, খ্রিস্টানদের এই উৎসবে ত্রিপুরায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ সকল ধর্মের মানুষ সামিল হয়েছেন৷


এদিন মরিয়নমনগরের গির্জায় বিশপ ডুমেন মন্টেরো বলেন, বড়দিন উপলক্ষ্যে সকালে প্রার্থনা হয়েছে৷ তাছাড়া, যীশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে নানা আলোকসজ্জা ও মেলার আয়োজন করা হয়েছে৷ গির্জাচত্বরে মেলায় রকমারি সামগ্রী স্টল বসেছে৷ তিনি জানান, বহু বাড়িঘরে বড়দিন উপলক্ষ্যে বাহারি খাবারের আয়োজন করা হয়েছে৷ মেলায় ওই খাবার সাজিয়ে বসেছেন বিক্রেতারা৷ তিনি বলেন, সন্ধ্যা হতেই মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকবে৷ প্রতিবছরই মরিয়মনগর গির্জায় ভিড় লক্ষ্য করা যায়৷


এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জায় যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধামে পালন করা হচ্ছে৷ আগরতলায় বেকারিগুলিতে কেক বিক্রির ধুম পড়েছে৷ নামী দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top