News Flash

  • Home
  • Uncategorized
  • বধূ নির্যাতনের মামলায় জড়ালেন বিধায়ক ধনঞ্জয়
Image

বধূ নির্যাতনের মামলায় জড়ালেন বিধায়ক ধনঞ্জয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর ৷৷ এবার বধূ নির্যাতনের মামলায় জড়ালেন রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর প্রেমিকাকে বিয়ে করে ওই মামলা থেকে কার্যত নিস্তার পেয়েছিলেন তিনি৷ কিন্তু, এবার পশ্চিম আগরতলা মহিলা থানায় তাঁর স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছেন৷ ওই মামলায় বিধায়কের মা, বড় ভাই এবং ভাতৃবধূর নামও জড়িয়েছে৷


পুলিশ সূত্রে খবর, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৪৯৮(এ) এবং ৩০৭ ধারায় মামলা হয়েছে৷ মামলা নম্বর ১২৭/২০১৯৷ বিধায়কের স্ত্রীর অভিভাবক অজিত দেববর্মা জানিয়েছেন, বাধ্য হয়ে মামলা করতে হয়েছে৷ তাঁদের মেয়ের উপর বিয়ের পর থেকেই অকথ্য নির্যাতন করেছেন স্বামী ও শ্বশুড় বাড়ির সদস্যরা৷ তিনি জানান, জামাতা ধনঞ্জয় ত্রিপুরা, তার মা খর্গশ্রী ত্রিপুরা, তাঁর বড় ভাই চন্দ্রজয় ত্রিপুরা এবং ভাতৃবধূ মধুরানী ত্রিপুরার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷


প্রসঙ্গত, গত ১৯ মে পূর্ব আগরতলা মহিলা থানায় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল৷ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে বিধায়কের প্রেমিকা মামলা করেছিলেন৷ ওই মামলায় গত ৩১ মে ত্রিপুরা হাইকোর্ট বিধায়কের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল৷ ধর্ষণ মামলায় বিধায়ক জড়িয়ে যাওয়ায় রাজ্য রাজনীতিতে তুলপাড় শুরু হয়েছিল৷ আইপিএফটি’র সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার মধ্যস্থতায় ওই সমস্যার সমাধান হয়েছিল৷ এনসি দেববর্মার বাড়িতেই দুই পক্ষের বৈঠকে তাঁদের বিয়ে স্থির হয়েছিল৷ গত ১০ জুন চৌদ্দ দেবতা মন্দিরে সামাজিক রীতি মেনে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বিয়ে করেছিলেন৷ কিন্তু, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর ক্রমাগত নির্যাতন করেছেন বলে পশ্চিম আগরতলা মহিলা থানার দারস্থ হয়েছেন বিধায়কের স্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top