News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসা মামলার সঠিক তদন্ত হোক, নিরীহদের সহায়তা করুক সরকার : মায়াবতী
Image

হিংসা মামলার সঠিক তদন্ত হোক, নিরীহদের সহায়তা করুক সরকার : মায়াবতী

লখনউ, ২৫ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে আবারও সরব হলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী|বিএসপি সুপ্রিমো দাবি জানিয়েছেন, সিএএ ও এনআরসি ইস্যুতে হিংসা মামলার সঠিক তদন্ত হোক| নিরীহদের সহায়তা করুক যোগী আদিত্যনাথ সরকার|

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মায়াবাতী লিখেছেন, সিএএ ও এনআরসি বিরোধী হিংসায় উত্তর প্রদেশের সর্বাধিক মৃত্যুর বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক| একইসঙ্গে যোগী আদিত্যনাথ সরকারের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর আর্জি, যাঁদের কোনও দোষ নেই, সেই সময় নিরীহদের সহায়তা করার জন্য সরকার যদি এগিয়ে আসে তা খুবই ইতিবাচক হবে|

প্রসঙ্গত, সিএএ ও এনআরসি-র বিরোধিতায় গত সপ্তাহে উত্তাল হয়ে ওঠে উত্তর প্রদেশের রাজধানী লখনউ| লখনউ ছাড়াও অগ্নিগর্ভ হয়ে ওঠে বারাণসী, মেরঠ-সহ রাজ্যের বিভিন্ন জেলা|সিএএ-এনআরসি বিরোধিতায় শুধুমাত্র উত্তর প্রদেশেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে| আক্রান্ত হয়েছে পুলিশ-থানা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top