News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটকদের উত্তরপূর্ব সফরের আহ্বান, সব বিমান নিয়মিত চলাচল করছে : এএআই-এর আঞ্চলিক অধিকর্তা
Image

পর্যটকদের উত্তরপূর্ব সফরের আহ্বান, সব বিমান নিয়মিত চলাচল করছে : এএআই-এর আঞ্চলিক অধিকর্তা

গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বিমানবন্দর খোলা রয়েছে। সমস্ত বিমান নিয়মিত যাতায়াত করছে। এরই পরিপ্রেক্ষিতে দেশ বিদেশের সমস্ত পর্যটকদের উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এয়ারপর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র রিজিওনাল ডিইরেক্টর সঞ্জীব জিন্দাল। 

এক প্রেস বিবৃতি জারি করে এএআই-এর আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, পর্যটকরা ভীত না পেয়ে নির্দ্বিধায় নির্ভয়ে উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণে আসতে পারেন। নিশ্চিন্তে ছুটি কাটিয়ে যেতে পারেন। 

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অসমে পর্যটকদের প্রচণ্ড আনাগোনা হয়, বেজায় ভিড়ে ঠাসা থাকে বিমানবন্দর। শীতের মরশুমে এই সময় এখানকার আবহাওয়া খুব ভালো থাকে। বেড়ানোর পক্ষে এটাই উপযুক্ত সময়। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে উত্তাল রাজ্য। তাই পর্যটকরা ভয়ে অসমে আসছেন না। বহু পর্যটক অগ্রিম টিকিট কেটে এখন অসম ভ্রমণের সফরসূচি বাতিল করে দিচ্ছেন। 

প্রেস বিবৃতিতে আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব জিন্দাল বলেন, ১৪ ডিসেম্বর থেকে সমস্ত বিমান নির্ধরিত সময়েই চলাচল করছে। সংখ্যায় কম হলেও পর্যটক আসতে শুরু করেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তাতে পর্যটকদের ওপর বিশেষ প্রভাব পড়েনি। পর্যটকরা অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যেমন মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ঘুরে যেতে পারেন। তিনি আরও বলেন, সমস্ত বিমানবন্দর সুরক্ষিত। নিশ্চিন্তে পর্যটকরা আসতে পারেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top