News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে পরিস্থিতির অবনতি করতে চাইছে কংগ্রেস ও সপা, দাবি কেশবের
Image

সিএএ নিয়ে পরিস্থিতির অবনতি করতে চাইছে কংগ্রেস ও সপা, দাবি কেশবের

লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনের জন্য কংগ্রেস, সমাজবাদী পার্টিকে দায়ী করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে এই দুইটি দল বলে দাবি করেছেন তিনি।

উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, দেশের মধ্যে শান্তি ও সদভাবনা বজায় থাকুক, তা একেবারেই চায় না কংগ্রেস। যে ভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে এর পেছনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি হাত নেই তো বলে আশঙ্কা প্রকাশ করেছেন। রাজ্য সরকার যে আইনশৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, তা মনে করিয়ে দিয়েছেন কেশবপ্রসাদ। পাশাপাশি আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, গুজবের উপর লাগাম টানার জন্য রাজধানী লখনউতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ২৫ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top