News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতি করতে গিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছেন মমতা : জগত প্রকাশ নাড্ডা
Image

রাজনীতি করতে গিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছেন মমতা : জগত প্রকাশ নাড্ডা

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.): “২০১৯ এর লোকসভা নির্বাচন ট্রেলার ছিল আসল সিনেমা বাংলা দেখবে ২০২১-র বিধানসভা ভোটের ফলাফলে”। সোমবার শ্যামবাজারের নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মহামিছিলে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় কার্যকারী সভাপতি জগত প্রকাশ নাড্ডা। এদিন সমাবেশের মঞ্চ থেকে তিনি হুংকার দিয়ে বলেন, “২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসন পেয়ে আমরা ট্রেলর দেখিয়েছি। আসল সিনেমা হবে ২০২১-র বিধানসভা নির্বাচনে।”

নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে এদিন মহামিছিলের ডাক দেয় বঙ্গ বিজেপি।সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির মিছিল শুরু হয়ে চিত্তরঞ্জন এভিনিউ থেকে ভূপেন বোস এভিনিউ হয়ে মিছিল পৌঁছায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয় সহ একাধিক প্রথম সারির নেতৃত্বরা।

সিএএ- কে সমর্থন করার জন্য তিনি বাংলার মানুষদের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের দায়িত্ব। নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন করা হয়েছে। নাগরিকত্ব কাড়া র জন্য নয়।” একই সাথে তিনি জানান, “দলিতদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই আইন প্রণয়ন হলে মতুয়ারা দলিতরা নাগরিকত্ব পাবে। এতদিন দলিতরা প্রতারিত হচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী নিজেই দলিত বিরোধী।” রাজ্য সরকার এই আইন নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। 

এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন করে জগত প্রকাশ নাড্ডা রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন, “আমরা বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে জিততে চাইছি না। বরং বাংলায় যে কলঙ্কের দাগ পড়েছে সেই দাগ মুছতে আমাদেরকে ২০২১- এ জয়ী করুন।” এদিন কাটমানি প্রসঙ্গ তুলে কার্যকরী সভাপতি বলেন, “রাজ্য সরকার কেন্দ্রের সব প্রকল্প থেকেই কাটমানি খাচ্ছে। স্বচ্ছ ভারত প্রকল্পের অধীনস্থ শৌচালয় তৈরির টাকা থেকেও মুখ্যমন্ত্রী কাটমানি খেয়েছে। এমনকি বাংলার সব প্রকল্প থেকেও কাটমানি খায় রাজ্য সরকার”।

নাগরিকত্ব সংশোধনী আইন এর তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। এই নিয়ে গত সপ্তাহে একাধিক দিন পথেও নেমেছে তারা। মুখ্যমন্ত্রী বলেছেন এই নয়া আইন সম্পূর্ণ সংবিধান বিরোধী। এ প্রসঙ্গে তীব্র নিন্দা করে নাড্ডা জানান, “মমতা নিজেই সংবিধানকে বিপদে ফেলেছেন। আর বলছেন সংবিধান বিপদে পড়েছে। ” মমতাকে বিদ্ধ করে এদিন জেপি নাড্ডা বলেন, রাজ্য সরকার সবকিছুতেই রাজনীতি করছে। রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে পিছিয়ে দিচ্ছে মমতা। “

কেন্দ্র সরকারের প্রকল্পকে মুখ্যমন্ত্রী নাকচ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি জানান, “মুখ্যমন্ত্রী খালি কেন্দ্রীয় প্রকল্পকে ‘হবে না,হবে না’ বলেন। মোদী সরকার বাংলার গরিব মানুষদের চিকিৎসার সুবিধার জন্য আয়ুষ্মান প্রকল্প আনতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রকল্পকেও হবে না বলে উড়িয়ে দিলেন।” কিন্তু কেন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় বাস্তবায়ন হবে না সেই প্রশ্ন সমাবেশের মঞ্চ থেকে তোলেন সর্বভারতীয় কার্যকরী সভাপতি। একই সাথে তিনি অভিযোগ করেন, মন্ত্রী নিজে বিদেশে গিয়ে চিকিৎসা করে আসছেন। কিন্তু এই মাসে কেন্দ্র যে টাকা দিচ্ছে সেই টাকা মুখ্যমন্ত্রী আটকে দিচ্ছেন। 

এ দিনের মিছিলে মতুয়া মহাসংঘের একাংশ পা মিলিয়েছে। জগত প্রকাশ নাড্ডা বলেন, “মতুয়া সংঘের প্রতিষ্ঠাতা বীণাপাণি দেবী থেকে আশীর্বাদ নিয়ে এসেও তার বিরুদ্ধে কাজ করছে মমতা। এর থেকেই তার আদর্শ বোঝা যাচ্ছে”।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top