News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম পাহাড়ের উন্নয়নে গ্রামীণ ব্যাঙ্ককে আরও সক্রিয় প্রয়াস নিতে হবে : অর্থমন্ত্রী
Image

গ্রাম পাহাড়ের উন্নয়নে গ্রামীণ ব্যাঙ্ককে আরও সক্রিয় প্রয়াস নিতে হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ২২ শে ডিসেম্বর রবিবার ব্যাঙ্কের সদর কার্যালয়ে এক ঋণদান শিবির অনুষ্ঠিত হয়৷ উক্ত শিবিরের উদ্বোধন করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ উপস্থিত ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, জেনারেল ম্যানেজার, ইউনাইটেড ব্যাঙ্ক মাধব সাইকিয়া, চীফ ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক স্বপন সরকার৷


ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী গোস্বামী স্বাগত বক্তব্যে ব্যাঙ্কের সামগ্রিক সাফল্য তুলে ধরেন এবং এই সাফল্য ব্যাঙ্কের সকল স্তরের গ্রাহকবৃন্দের সহযোগিতায় হয়েছে বলে জানিয়েছেন৷ তিনি সকল স্তরের কর্মীবৃন্দের ভূয়সী প্রসংশা করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ককে ভারতবর্ষের অন্যতম সেরা ব্যাঙ্ক হিসেবে গড়ে তোলার জন্য৷ ত্রিপুরার উন্নয়নে এই ব্যাঙ্কর সব সময় কাজ করে যাবে এই অঙ্গীকারও করেন৷
উপ-মুখ্যমন্ত্রী উনার বক্তব্যে ব্যাঙ্কের ভূয়সী প্রসংসা করেন৷ তিনি বলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ত্রিপুরার আর্থ সামাজিক উন্নয়নে, গ্রাম পাহাড়ের উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে৷

এই ধারা যেন ভবিষ্যতেও বজায় থাকে সেই আহ্বান তিনি জানিয়েছেন৷ ব্যাঙ্ক এই রক্তদান উৎসবের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করছে বলেও তিনি মনে করেন৷ বক্তব্য রাখেন নাবার্ড ত্রিপুরা রিজিয়নের জেনারেল ম্যানেজার সুশীল কুমার৷ সুশীল কুমার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সামগ্রিস সাফল্যে সকলের প্রশংসা করেন৷


ধন্যবাদ সূচক বক্তব্যে ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সকল স্তরের মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান৷ তিনি বলেন ব্যাঙ্কের উন্নয়নে ত্রিপুরার সকল স্তরের মিডিয়ার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়৷ রক্তদান শিবিরে আজ ৭১ জন কর্মী রক্তদান করেন৷ আগামী ২৭ শে ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় মুক্তধারাতে মেগা ঋণদান শিবির অনুষ্ঠিত হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top