News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস : প্রধানমন্ত্রী
Image

সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে অপপ্রচার চালানোর জন্য কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের বিরোধিতায় সরব হয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। পাশাপাশি আইনের বিরোধিতায় হিংসাত্মক পরিস্থিতি দেখা দেয়। এই হিংসার পেছনে যে কংগ্রেসের উস্কানি রয়েছে রবিবার রামলীলা ময়দানের জনসভায় এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, সিএএ, এনআরসি নিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে। কংগ্রেস এবং তাদের বন্ধু শহুরে মাওবাদীরা অপ্রচার চালিয়ে রটাচ্ছে যে সমস্ত মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর দাবি আইনটি না পড়েই এমন দাবি করছে কংগ্রেস। তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতে বসবাসকারি মুসলমান, যাদের পূর্বপুরুষ এই ভারতের সন্তান, তাদের এনআরসি এবং সিএএ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তাদের ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হবে না বা দেশছাড়াও হতে হবে না। মুসলমান সহ কোনও ভারতীয়কেই সিএএ এবং এনআরসি নিয়ে চিন্তা করতে হবে না। ১৩০ কোটি দেশবাসীর সঙ্গে এই আইনের কোনও সম্পর্ক নেই।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, দলিত, গরিব, বঞ্চিতদের জন্য লোকসভা এবং রাজ্যসভায় সিএএ আইন পাশ করা হয়েছে। সংসদে পাশ হওয়া এই আইনটি সকলের সম্মান করা উচিত। ভুয়ো ভিডিও পোস্ট এবং উত্তেজক মন্তব্য করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে বিরোধীরা। বৈচিত্র্যের মধ্যে একতাই যে ভারতের চারিত্রিক বৈশিষ্ট তাও মনে করে দিয়েছেন তিনি।

অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুদের মধ্যে ফারাকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারী কখনও নিজের পরিচয় প্রকাশ্যে আনে না। অন্যদিকে উদ্বাস্তুরা নিজের পরিচয় গোপন করে না।

উল্লেখ করা যেতে পারে,  সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top