News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউয়ে হিংসায় গ্রেফতার ২১৮, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ
Image

লখনউয়ে হিংসায় গ্রেফতার ২১৮, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ

লখনউ, ২১ ডিসেম্বর (হি.স.) : সিএএ বিরোধী হিংসাত্মক বিক্ষোভের জেরে ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল লখনউ। এখন পর্যন্ত এই ঘটনায় ২১৮কে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শনিবার লখনউয়ের এসএসপি কালানিধি নাথানি জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লখনউতে পরিস্থিতি উত্তাল করে দিয়ে বহু দুষ্কৃতি শহর ছেড়ে পালিয়েছে। ওদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিট নাগাদ পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষতা দেখিয়েছে পুলিশকর্মীরা। যে সকল ব্যক্তিরা হিংসা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৯ ধারায় নোটিশ জারি করা হয়েছে। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আহ্বান করে এসএসপি দাবি করেন যে শহরে শান্তি বজায় রাখার দাবি জনগণের কাছে করুক খ্যাতনামা ব্যক্তিত্বরা। সেদিন বিক্ষোভে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে শুক্রবার বাহরাইচে হিংসার ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৩৮ জনকে। একশো জনকে চিহ্নিত করে এফআইআরে নাম নথিভুক্ত করা হয়েছে। বাহরাইচের এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন যে জেলাশাসক এবং তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top