News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাই জেলার ৮২ মাইল এলাকায় মুখ্যমন্ত্রী
Image

ধলাই জেলার ৮২ মাইল এলাকায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ আগরতলায় বসে নয় জনগণের সুখ-স্বাচ্ছন্দ ও সমস্যা সম্পর্কে জানতে সরাসরি তাদের কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব৷ বিভিন্ন প্রান্তে তিনি তাঁর আচমকা সফর জারি রেখেছেন৷ শুক্রবার ধলাই জেলার ৮২ মাইল এলাকায় তিনি আচমকা সফরে যান৷
প্রথমেই তিনি সেখানে বাজারে গিয়ে বসেন৷ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন৷ জনগণের সমস্যা গুলি সম্পর্কে অবগত হন৷ তিনি কথা বলেন সাধারণ জনজাতি বাসিন্দাদের সঙ্গে৷ তাদের বক্তব্য গুরুত্বসহকারে তিনি নথিবদ্ধ করেন৷ এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের সমস্যাগুলো তুলে ধরেন৷


এলাকায় শান্তি-শৃঙ্খলার ও নিরপত্তার প্রশ্ণে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কাছে একটি টিএসআর ক্যাম্প স্থাপনের দাবি জানান৷ মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন৷ তৎক্ষণাৎ ধলাই জেলার পুলিশ সুপার কিশোর দেববর্মা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ডেকে পাঠান তিনি৷ এলাকায় টিএসআর ক্যাম্প স্থাপনের বিষয়টি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে অবগত করার জন্য নির্দেশ দেন৷ স্থানীয়দের দাবিকে প্রাধান্য দিয়ে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷


৮২ মাইল বাজার এলাকায় মানুষের সঙ্গে কথা বলার পর, প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত কাঞ্চনছড়ার ডার্লং বস্তিতে যান৷ সেখানে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি লাল সাংগা লুসাইয়ের বাড়িতে যান৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন৷ একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন৷
সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, ৮২ মাইলে অবস্থিত, বন্ধ হয়ে পরা, ন্যারাম্যাকের ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন৷ রাজ্যের বিখ্যাত কুইন প্রজাতির আনারস থেকে জ্যাম জেলি ও জুস ইত্যাদি প্রস্তুত করা হত এখানে৷ কিন্তু তা বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন ধরে৷ এদিন মুখ্যমন্ত্রী তৎক্ষনাৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন, এবং কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য উদ্যোগ নিতে বলেন৷ এর ফলে রাজ্যে উৎপাদিত প্রচুর পরিমানে আনারসের প্রক্রিয়াকরণ সম্ভব রাজ্যেই৷ পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী বলেন, ’’ ৩৫০ মেট্রিকটনের উপর বহিরাজ্যে রপ্তানি করা হয়েছে৷’’ আনারস বিক্রি না করে রাজ্যেই এর প্রক্রিয়াকরণের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী৷

তিনি বলেন ’’ ন্যারাম্যাকের ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে৷ এছাড়াও অন্য বড় কোম্পানি স্থাপনের মধ্য দিয়ে রোজগার বৃদ্ধি এবং চাষিদের সঠিক মূল্য প্রদানের উদ্যোগ রয়েছে সরকারের৷ আনারস সহ, কাজুবাদাম, কাঁঠাল, কমলা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে৷ মাল্টি ইউনিট তৈরি করতে পারলেই উন্নয়ন সম্ভব হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশের প্রাণ কোম্পানির আগ্রহ প্রকাশ করেছে৷ ন্যারাম্যাক সম্পর্কে তিনি বলেন, এটি কেন্দ্রীয় সরকারের অধীন রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের ডোনার মন্ত্রকের অধীন রয়েছে৷ তাদের সঙ্গে কথা বলে এর কাজকর্ম পুনরায় চালু করার বিষয়ে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি৷


মুখ্যমন্ত্রী এদিন নেপালটিলার কাঠাঁলছায়ায় যান৷ সেখানে টিনা ডার্লং এর বাড়িতে মধ্যাহ্ণ ভোজন করেন৷ সাধারণ মানুষের মতই পরিবারের সবার সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন তিনি৷ আহার শেষ করে পায়ে হেঁটে যান এলাকার বাসিন্দা তোয়ামী ডার্লং এর বাড়িতে৷ সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন৷ গরীব এই পরিবারটিকে স্বনির্ভর করার জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ শুকর প্রতিপালন প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করার জন্য নির্দেশ দেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top