News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত যুবক
Image

জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর৷৷ রাজ্যে প্রতিদিনই কোথাও না-কোথাও হতাহতের ঘটনা ঘটছে৷ রক্তাক্ত হচ্ছে রাজপথ৷ আজ শুক্রবারও ফের ত্রিপুরায় দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এক যুবক আহত হয়েছেন৷ এদিন সন্ধ্যা ৬-টা নাগাদ খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন অসম-আগরতলা জাতীয় সড়কের উপর পুলিনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে৷


পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ সুদীপ ঘোষ (২২) নামের যুবক টিআর ০১ আর ৬৮৫০ নম্বরের বাইক নিয়ে তুইসিন্দ্রাই এলাকা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিলেন৷ তাঁর বাড়ি তেলিয়ামুড়ার থানাধীন বাইশঘড়িয়া এলাকায়৷ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশের খবর, তেলিয়ামুড়ার অসম-আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিআর ০১ বি ৩২৫৮ নম্বরের একটি ম্যাক্স গাড়ির পেছনে দ্রুতগতিতে এসে বাইক আরোহী সজোরে ধাক্কা মারেন৷ এতে গুরতর আহত হন বাইক আরোহী সুদীপ ঘোষ৷ গতি এতটাই বেশি ছিল যে তিনি বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি৷ ম্যাক্সের সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি৷ সাথে সাথে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরে৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা৷ দমকল কর্মীরা সুদীপকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত বাইক আরোহীর মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত লেগেছে৷ তাই তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top