News Flash

  • Home
  • Uncategorized
  • ভরদুপুরে সোনামুড়ায় সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
Image

ভরদুপুরে সোনামুড়ায় সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ডিসেম্বর৷৷ ভরদুপুরে এক নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ নির্যাতিতা নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ পুলিশ ধর্ষণের মামলা নিয়েছে৷ কিন্তু, কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ সোনামুড়ার এসডিপিও সৌভিক দে জানিয়েছেন, ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটির খোঁজ মিলেছে৷
শুক্রবার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে নবম শ্রেনীর পরীক্ষা ছিল৷ পরীক্ষা শেষে ছাত্রীরা যখন বাড়ি ফিরছিল তখন এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে যায় কিছু যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করে ঠাকুরমুড়া এলাকায় এনে চলতি গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয় অজ্ঞাত পরিচিত যুবকরা৷ স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, গাড়িটি তারা আটক করতে পারেননি৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেলাঘর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করেন৷


স্থানীয় জনগণের বক্তব্য, একটি কালো রঙের অল্টো গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে ফেলে যায় গাড়িতে থাকা যুবকরা৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের লোকজন৷ সোনামুড়া হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়৷ হাসপাতালের চিকিৎসক তিমির চক্রবর্তী জানান, নির্যাতিতার দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ গোপনাঙ্গেও রক্তের ছাপ মিলেছে৷ মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে৷ তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা স্পষ্ট নয়, জানান তিনি৷


ডাঃ চক্রবর্তীর মতে, ওই নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়েছেন ঠিকই৷ কিন্তু তাকে ধর্ষণের করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নির্যাতিতাকে মেলাঘর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে, মেলাঘর হাসপাতাল থেকে নির্যাতিতাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরার পথে বিদ্যালয়ের পাশের একটি ষ্টেশনারী দোকানে গিয়েছিল ছাত্রীটি৷ দোকান থেকে বের হওয়া মাত্রই মেয়েটিকে কালো রঙের একটি আল্টো গাড়ীতে তোলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক৷
সোনামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, নির্যাতিতার বয়ান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে একটি অজানা ফোন নাম্বারে একটি ছেলের সাথে কথা হত৷ আজ ওই ছেলেটি তাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়েছিল৷ সোনামুড়া এসডিপিও সৌভিক দে জানিয়েছেন, ওই নাবালিকার শারীরিক অবস্থা ভাল নয়৷ তাই, তাকে বেশি জিজ্ঞাসাবাদ করা যায়নি৷ ফলে, তার সাথে কি ঘটেছে বিস্তারিত জানা সম্ভব হয়নি৷ তিনি বলেন, ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটি খোঁজ মিলেছে৷ গাড়ির সূত্র ধরে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি৷


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায় চলতি গাড়ী থেকে ওই নাবালিকাকে ফেলে দিয়ে খেদাবাড়ির ওএনজিসি প্রজেক্টের দিকে পালিয়ে যায় গাড়িটি৷ সোনামুড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন, ওই নাবালিকার বাবা মামলা করেছেন৷ মামলা নম্বর ১৮৫/১৯৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৩৫৬ ও ৩৭৬ এবং পক্সো আইনের ৬ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ভরদুপুরে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top