News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্বল অর্থব্যবস্থাকে সামলেছি, ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যও পূরণ হবে : প্রধানমন্ত্রী
Image

দুর্বল অর্থব্যবস্থাকে সামলেছি, ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যও পূরণ হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতীয় অর্থনীতিকে শুধুমাত্র স্থিতিশীলই করে তোলেনি, বরং শৃঙ্খলা ও অনুশাসন আনার জন্য প্রচেষ্টাও চালিয়েছে| ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য শক্তিশালী ভিত্তি রয়েছে| গোটা দেশ যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে লক্ষ্য নির্ধারণ করবে না, ততক্ষণ লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব| শুক্রবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অ্যাসোচেম (অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া)-এর বার্ষিক সভায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অ্যাসোচেম-এর বার্ষিক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘৫-৬ বছর আগে ভারতীয় অর্থনীতি বিপর্যয়মুখী ছিল| আমাদের সরকার ভারতীয় অর্থনীতিকে শুধুমাত্র স্থিতিশীলই করে তোলেনি, বরং শৃঙ্খলা ও অনুশাসন আনার জন্য প্রচেষ্টাও চালিয়েছে| কয়েক দশক পুরনো শিল্প চাহিদা পূরণের দিকে আমরা মনোযোগ দিয়েছি|’

৫ ট্রিলিয়ন ডলারের অর্থব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৫ ট্রিলিয়ন অর্থব্যবস্থার কথা হঠাত্ করেই আসেনি, বিগত পাঁচ বছরে দেশ শক্তিশালী হয়েছে তাই এই লক্ষ্য অর্জন করা সম্ভব| অর্থব্যবস্থা যাতে সঠিক নিয়মের মধ্য দিয়ে চলে সে জন্য আমরা সিস্টেমে আমূল পরিবর্তন এনেছি| ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য শক্তিশালী ভিত্তি রয়েছে| গোটা দেশ যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে লক্ষ্য নির্ধারণ করবে না, ততক্ষণ লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব| যখন এই লক্ষ্য স্থির করা হয়েছিল, তখন জানাই ছিল বিরোধিতা হবে এবং বলা হবে ভারতের পক্ষে এটা অসম্ভব|’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘কোম্পানি অ্যাক্টে এমন প্রচুর আইন ছিল, যেখানে ছোট ভুলের জন্যও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধান ছিল, আমাদের সরকার অনেক আইনে পরিবর্তন এনেছে|’ প্রধানমন্ত্রীর কথায়, ভারতীয় অর্থনীতিতে আধুনিকীকরণ এবং গতি বাড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার করছি আমরা| অর্থনীতির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছি| দিন-রাত এক করে বিবিধ পরিশ্রমের মাধ্যমেই  ইজ অফ ডুয়িং বিজনেসে এত ধাপ উপরে উঠে এসেছি আমরা|

ব্যাঙ্কিং সেক্টর এবং কর্পোরেট সেক্টরকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ব্যঙ্কিং সেক্টর এবং কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্তদের আমি আশ্বস্ত করতে চাই, আমরা পূর্ববর্তী দূর্বলতাগুলি নিয়ন্ত্রণ করতে কিছুটা হলেও সফল হয়েছি| সুতরাং, কোনও দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নিন এবং বিনিয়োগ করুন|’ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘বিগত কয়েক বছরে এফডিআই প্রবাহ বেড়েছে| আমার কাছে এফডিআই-এর দু’টি অর্থ-একটি হল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং ওপরটি ‘ফাস্ট ডেভেলপ ইন্ডিয়া’|’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top