News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসা এবং জনসাধারণের সম্পত্তি নষ্ট করায় বিশ্বাসী নয় বিএসপি : মায়াবতী
Image

হিংসা এবং জনসাধারণের সম্পত্তি নষ্ট করায় বিশ্বাসী নয় বিএসপি : মায়াবতী

লখনউ, ২০ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল উত্তর প্রদেশ রাজধানী লখনউ| লখনউ ছাড়াও সম্ভল-সহ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে| ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি বাসে| আক্রান্ত হয় থানা, লখনউতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজন যুবকের| তবে, এই ধরনের হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বহুজন সমাজ পার্টি (বিএসপি)| শুক্রবার সকালে এমনই দাবি করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবাতী|

বৃহস্পতিবারের হিংসার ঘটনায় শুক্রবার সকালে উদ্বেগ প্রকাশ করে মায়াবতী জানিয়েছেন, ‘আমরা সর্বদাই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে আসছি, শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা| কিন্তু, অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো জনসাধারণের সম্পত্তি নষ্ট ও হিংসায় আমরা বিশ্বাসী নই|’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তাল হয়ে উঠেছিল উত্তর প্রদেশের রাজধানী লখনউ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত| অগ্নিগর্ভ লখনউয়ের মাদেগঞ্জে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাধে| আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে| লখনউয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজন যুবকের| উত্তর প্রদেশের সম্ভলেও আক্রান্ত হয় থানা| জ্বালানো হয় সরকারি বাস| ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর প্রদেশের সম্ভলে হিংসার ঘটনায় সমাজবাদী পার্টি (সপা)-র দু’জন সাংসদ এবং বেশ কয়েকজন নেতা-সহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top