News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ভবনে আড্ডা দিয়ে দলকে ক্ষমতায় আনা যাবে না, জানালে নতুন অস্থায়ী সভাপতি
Image

কংগ্রেস ভবনে আড্ডা দিয়ে দলকে ক্ষমতায় আনা যাবে না, জানালে নতুন অস্থায়ী সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হলেন আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস৷ এআইসিসি দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির নাম চূড়ান্ত করল৷ প্রদেশ সভাপতির পদ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন পদত্যাগ ও দলত্যাগের পর পদটি শূন্য হয়ে পড়ে৷ সভাপতির পদে দাবিদার ছিলেন অনেকেই৷ এআইসিসি সার্বিক দিক বিবেচনা করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সবকটি গোষ্ঠীর মধ্যে সমতা বজায় রাখার লক্ষ্যে আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসকে প্রদেশ সভাপতি পদে নিযুক্ত করেছে৷ দায়িত্বভার গ্রহণ করার পর প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বুধবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, দলীয় শৃঙ্খলায় তিনি প্রাধান্য দেবেনে৷ শৃঙ্খলা ছাড়া কোনও দল চলতে পারে না, দল শক্তিশালী হয় না৷ তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন দরকার৷ কংগ্রেস সঠিক দায়িত্ব পালন করলে জনগণের সমর্থন মিলবে৷


কংগ্রেস দল এই রাজ্যে ভাল অবস্থায় যাবে৷ মানুষ বিজেপিকে আর চাইছে না বলেও তিনি মন্তব্য করেন৷ তিনি বলেন, কংগ্রেস দলের রাজ্যে ক্ষমতায় আসা কঠিন কাজ নয়৷ তবে, কংগ্রেস ভবনে আড্ডা দিয়ে দলকে ক্ষমতায় আনা যাবে না৷ নবনিযুক্ত প্রদেশ সভাপতি বলেন, প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন৷ তিনি বলেন একা কিছুই করা সম্ভব নয়৷ যা করব, দলের স্বার্থেই করব৷ রাজ্যে কংগ্রেসই একমাত্র বিকল্প শক্তি বলে তিনি উল্লেখ করেন৷ তবে দলকে জনগণের আস্থা অর্জন করতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, জেলা, ব্লক এবং বুথ লেভেল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে৷

এজন্য তিনি জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বুথ লেভেলের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন৷ শুধু নেতৃত্ব আঁকড়ে ধরে রাখলেই চলবে না৷ যারা কাজ করবেন, তারাই নেতৃত্বে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন৷
নবনির্বাচিত প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে পূর্ণাঙ্গ পিসিসি গঠন করার জন্য নাম প্রস্তাব করতে এবং সাংগঠনিক কাজকর্ম নিয়ে রুট ম্যাপ তৈরি করতে এআইসিসি থেকে র্নিদেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top