News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি
Image

ত্রিপুরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে৷ আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের পশ্চিম জলেফায় এসইজেড স্থাপন করা হচ্ছে৷ তা কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণের জন্য সেক্টর নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল হবে৷ প্রকল্পে আনুমানিক বিনিয়োগ হবে প্রায় ১৫৫০ কোটি টাকা৷


অনুমান করা হচ্ছে এর ফলে ১২,০০০ দক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে৷ রাবার ভিত্তিক শিল্প, টেক্সটাইল এবং বস্র শিল্প, বাঁশ এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এসইজেডে স্থাপন করা হবে৷
সাব্রুমে এসইজেড স্থাপনের ফলে চট্টগ্রাম বন্দরের সান্নিধ্য এবং দক্ষিণ ত্রিপুরার ফেনী নদী পারের সেতু নির্মাণের কথা বিবেচনা করে বেসরকারী বিনিয়োগদের আকৃষ্ট করার নতুন পথ উন্মুক্ত হবে৷


এটি স্থাপনের পরে প্রথম পাঁচ বছরের জন্য আয়কর আইনের ধারা ১০ এএ এর অধীনে এসইজেড ইউনিটগুলির রপ্তানি আয়ের উপর ১০০ শতাংশ আয়কর ছাড় দেওয়া হবে৷ এছাড়াও পরবর্তী ৫ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় এবং ৫০ শতাংশ আরও ৫ বছরের জন্য রপ্তানি সুবিধা দেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top