News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব আইনে কোনও স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে শীর্ষ আদালতের নোটিশ

নাগরিকত্ব আইনে কোনও স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে শীর্ষ আদালতের নোটিশ

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট| তবে, সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সে ব্যাপারে কেন্দ্রের কী বক্তব্য, তা জানাতে বলল সুপ্রিম কোর্ট| কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে সর্বোচ্চ আদালত| বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বে তিন-সদস্যের বেঞ্চ জানিয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ জারি করা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে|’

কিছুদিন আগেই সংসদের উভয়কক্ষে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি মেলার পর সেই বিলই এখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)| সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ৬০টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে| সেই সমস্ত আর্জির কোনওটি কোনও ব্যক্তির, কোনওটি রাজনৈতিক দল অথবা সংগঠনের| সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, পিস পার্টি, জন অধিকার পার্টি, ইন্ডিয়ান মুসলিম লিগ, ডিএমকে প্রভৃতি| এদিন সেই সমস্ত মামলার সংক্ষিপ্ত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে, বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত| শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২২ জানুয়ারি|

সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে কোনও স্থগিতাদেশ না দিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ জারি করা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে| জানুয়ারিতে আবেদন শোনা হবে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top