News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব দিল্লির সীলমপুরে হিংসা : তিনটি এফআইআর পুলিশের, ধৃত ৮
Image

পূর্ব দিল্লির সীলমপুরে হিংসা : তিনটি এফআইআর পুলিশের, ধৃত ৮

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): পূর্ব দিল্লির সীলমপুরে হিংসার ঘটনায় পৃথক তিনটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ| দাঙ্গা, জনসাধারণের সম্পত্তি নষ্ট ও পাথর নিক্ষেপের দায়ে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তিনটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| এছাড়াও সীলমপুর হিংসার ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে| আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান চলছে| উত্তর-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি আর পি মীনা জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই স্থানীয়| বাকিদের খোঁজে তল্লাশি চলছে| সীলমপুর, জাফরাবাদ এবং দয়ালপুরে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে|’

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে ও প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে পূর্ব দিল্লিতে| পূর্ব দিল্লির সীলমপুরে পুলিশ বিক্ষোভকারীদের মিছিল আটকালে অশান্তি শুরু হয়| হাজার হাজার মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন| বাস ভাঙচুর করা হয়| বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা| পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়| মারধরও করা হয় পুলিশ কর্মীদের|

ওই হিংসার ঘটনাতেই পৃথক তিনটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দাঙ্গা, জনসাধারণের সম্পত্তি নষ্ট ও পাথর নিক্ষেপের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি এফআইআর দায়ের করা হয়েছে| ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ জনকে, বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top